কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 92%

Why this classification

A businessman was attacked with a sharp weapon by unidentified assailants on the night of Tuesday 5 May 2026 and died in treatment on 6 May, so this is a recent, real, deadly attack in Bangladesh. The article describes one specific killing, and the police report a land dispute as the apparent motive.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
05/05/26•দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে, চৌদ্দগ্রাম

Killed

1

Injured

0

Summary

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ মে ২০২৬ (মঙ্গলবার) রাতে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে পান ও জুতার ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়নকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৬ মে তাঁর মৃত্যু হয়, এবং পুলিশের ভাষ্য অনুযায়ী একই এলাকার একটি পক্ষের সঙ্গে তাঁর জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

আনোয়ার হোসেন নয়ন (নিহত ব্যবসায়ী)মোহাম্মদ আরিফ হোসাইন (ভারপ্রাপ্ত কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানা)দুর্বৃত্তরা (অজ্ঞাত হামলাকারী)

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 06/05/26open original ↗

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৩:৪২ কুমিল্লায় আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নকে কুপিয়ে ও মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকা্রি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের বোন কোহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারী একটি হাসপাতালে নেয়ার পথে নয়ন মারা যায়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে একই এলাকার একটি পক্ষের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। ধারনা করা হচ্ছে সেই বিরোধের কারণে এ ঘটনা। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম আজ সকালে ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Source 2: Jugantor · 07/05/26open original ↗

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ বেতিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন পান ও জুতার ব্যবসা করতেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, একই এলাকার একটি পক্ষের সঙ্গে নয়নের জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। ওসি জানান, নিহতের লাশ ঢাকা থেকে চৌদ্দগ্রাম পৌঁছালে ময়নাতদন্ত এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, রাত ১২টার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা তাকে কুপিয়ে জখম করে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। নয়নকে উদ্ধার স্থানীয়রা চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। ভিকটিমের তিনটি সন্তান রয়েছে।