নাঙ্গলকোটে সরকারি অ্যাম্বুলেন্স চালককে পিটিয়ে আহত

AI-classifiedconfidence 92%

Why this classification

A named ambulance syndicate leader and his associates attacked a government ambulance driver with local weapons outside the Nangalkot health complex on Tuesday, 24 March 2026, injuring him. The attack was motivated by the syndicate's fear of losing business to the government ambulance, which charges far less than private operators.

Reported by:JugantorSingle source
24/03/26•নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে

Killed

0

Injured

1

Summary

কুমিল্লার নাঙ্গলকোটে ২০২৬ সালের ২৪ মার্চ (মঙ্গলবার) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতা ইউসুফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সরকারি অ্যাম্বুলেন্সের চালক সাফায়েত হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। সরকারি অ্যাম্বুলেন্স সচল থাকলে সিন্ডিকেটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে মারধর করে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Yusuf (private ambulance syndicate leader)Yusuf's associatesSafayet Hossain (government ambulance driver)Nangalkot Thana OC Arifur RahmanNangalkot Upazila Health and Family Planning Officer Dr. Joynul Abedin

Tags

ExtortionThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/03/26open original ↗

নাঙ্গলকোটে সরকারি অ্যাম্বুলেন্স চালককে পিটিয়ে আহত

নেপথ্যে সিন্ডিকেট নাঙ্গলকোটে সরকারি অ্যাম্বুলেন্স চালককে পিটিয়ে আহত Advertisement নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী সিন্ডিকেট। মঙ্গলবার বিকালে হাসপাতালের সামনেই সরকারি অ্যাম্বুলেন্স চালক সাফায়েত হোসেনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতা ইউসুফ ও তার সহযোগীরা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে। জানা গেছে, মঙ্গলবার বিকালে চালক সাফায়েত হোসেন একজন মুমূর্ষু রোগীকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের প্রধান ইউসুফ দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। নাঙ্গলকোট থেকে কুমিল্লা মেডিকেল কলেজে যেতে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া মাত্র ৮৫০ টাকা। অথচ বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একই দূরত্বের জন্য রোগীদের কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা হাতিয়ে নেয়। সরকারি অ্যাম্বুলেন্স সচল থাকলে সিন্ডিকেটের ব্যবসা লাটে ওঠে, এ কারণে চালককে মারধর করে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন বলেন, অ্যাম্বুলেন্স চালকের ওপর হামলার ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।