বরুড়ায় গণপিটুনিতে যুবক নিহত

AI-classifiedconfidence 90%

Why this classification

This article describes a specific incident in which residents of Dhaniswar area in Barura, Comilla beat a young man named Jasim Uddin on Monday night, and he died at the health complex. It was reported as a mob beating following his earlier stabbing of three people with a machete, so it is a real, recent, physical attack causing death.

Reported by:JugantorSingle source
16/03/26•ধনিশ্বর এলাকা, বরুড়া

Killed

1

Injured

0

Summary

কুমিল্লার বরুড়ার ধনিশ্বর এলাকায় ২০২৬ সালের ১৬ মার্চ (সোমবার) রাতে এলাকাবাসীর গণপিটুনিতে জসিম উদ্দিন নামের এক যুবক গুরুতর আহত হয়ে মারা যান। আগের দিন বাঁশঝাড় নিয়ে বিরোধের জেরে তিনি তিনজনকে দা দিয়ে কুপিয়ে জখম করেছিলেন, এরপর আবার হামলার চেষ্টা করলে তাকে পিটুনি দেওয়া হয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Jasim UddinRabbiRoshan AliDolowarSohagTanjinaFoyez Ahmed (Union Parishad Member)Sanjoy Sarkar (Investigating Police Inspector, Barura Police Station)

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 18/03/26open original ↗

বরুড়ায় গণপিটুনিতে যুবক নিহত

বরুড়ায় গণপিটুনিতে যুবক নিহত Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার বরুড়ায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম জসিম উদ্দিন। সোমবার রাতে উপজেলার ধনিশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। জসিম ধনিশ্বর এলাকার সুলতান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার উপজেলার ধনিশ্বর এলাকার রাব্বি ও রোশন আলীর সঙ্গে বাঁশঝাড় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জসিম। তাদের ঝগড়া মেটাতে এসে একই এলাকার দোলোয়ার, সোহাগ ও তানজিনা হামলার শিকার হন। জসিম ওই তিনজনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরদিন সোমবার জসিম পুনরায় তাদের ওপর হামলা করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, একদিন আগে এলাকার তিনজনকে জসিম কুপিয়ে জখম করে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আমি থানায় যোগাযোগ করি। পরে পুলিশের পরামর্শে জসিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।