সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
An armed gang broke down the door of a house in Chakaria on Monday morning, held the women and children at gunpoint, and looted gold, cash and mobile phones. This is a concrete, recent violent robbery, so it counts as a violence incident. The article also contains other local items, such as a traffic police officer punching a rickshaw driver, but this robbery is the clearest single armed incident.
Killed
0
Injured
0
Summary
চকরিয়ার কোনাখালীতে কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারের বাড়িতে সোমবার (২৫ মে ২০২৬) সকালে ডাকাতদল দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে স্ত্রী ও সন্তানদের জিম্মি করে। এরপর তারা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সংক্ষিপ্ত সংবাদ
কুড়িগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনা, ব্যাগে ৪ লাখ টাকা কুড়িগ্রামে সোমবার সকালে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছেন। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজারে মেসার্স বিআরএম ফিলিং স্টেশনের সামনে রংপুরগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। আহতরা হলেন হারাগাছের লাঙল বিড়ি কোম্পানির মাইক্রোবাসচালক রাশেদুল ইসলাম ও সহকারী মশিউর রহমান। এ সময় গাড়ির ভেতরে ব্যাগে প্রায় ৪ লাখ টাকা পাওয়া যায়। কুড়িগ্রাম প্রতিনিধি গাবতলীতে আম কুড়াতে গিয়ে নারী নিহত গাবতলীতে গাছের নিচে চাপা পড়ে আমিনা বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভয়ভোগা দীঘাপাড়া নিজ গ্রামে আম কুড়াতে গেলে তিনি এ দুর্ঘটনার শিকার হন। সোমবার সকালে তীব্র ঝড় ও বৃষ্টি শুরু হলে আম কুড়ানোর সময় ঝড়ে আমগাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বগুড়া ব্যুরো মোংলা নদীতে সেতু নির্মাণের দাবি মোংলা নদীতে সেতু নির্মাণের দাবিতে মোংলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রোববার বিকালে মানববন্ধনে বক্তারা বলেন, এটি দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হলেও এখনো পশুর নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যোগাযোগব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের দাবি জানান। মোংলা (বাগেরহাট) প্রতিনিধি হোমনায় ষাঁড়ের গুঁতায় বৃদ্ধার মৃত্যু হোমনায় গরুর গুঁতায় আহত আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী। সোমবার সকালে আমেনা বেগম বাড়ি থেকে ঘারমোড়া বাজারে আসার সময় একটি ষাঁড়ের শিঙের গুঁতায় তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোমনা (কুমিল্লা) প্রতিনিধি জামালপুরে জলাবদ্ধতা নিরসন দাবিতে অবরোধ ভারী বর্ষণে জামালপুর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোমবার দুপুরে জামালপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা। এতে জামালপুর-টাঙ্গাইল সড়ক প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। একই দাবিতে রোববারও একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন ভুক্তভোগীরা। জামালপুর প্রতিনিধি মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হয়ে যাওয়ার সময় স্টেশনের পশ্চিম পাশে ওই যুবক ট্রেনের নিচে পড়েন। লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবক মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি কারাবন্দি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি চকরিয়ায় মাতামুহুরীর কোনাখালীর কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারের বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার সকালে ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ বেশকিছু সামগ্রী লুট করে নিয়ে যায়। দিদারুল হক দীর্ঘদিন রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি গোলাপগঞ্জে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার গোলাপগঞ্জে স্ত্রী ফাহমিদা বেগম মোহনা হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম এমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে দক্ষিণ সুরমার ইন্নাত আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের বাসিন্দা। গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি বেতন না পেয়ে চুনারুঘাটে চা শ্রমিকদের কর্মবিরতি বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে সোমবার সকাল থেকে চুনারুঘাটের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। এর আগে ৬ মে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে মালিক, শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকে বকেয়া পরিশোধ, ঘর সংস্কার, চিকিৎসার ব্যবস্থা করা, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব প্রদান করার সিদ্ধান্ত হলেও বাস্তবে রূপ নেয়নি। ফলে মানবেতর জীবন কাটাচ্ছেন ৫ হাজার শ্রমিক। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জামালপুরে রিকশাচালকের নাক ফাটাল ট্রাফিক পুলিশ জামালপুরে সোমবার দায়িত্বরত অবস্থায় ঘুসি মেরে অটোরিকশাচালকের নাক-মুখ ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ ইনস্পেকটর রুহুল আমীন। পৌর শহরের নতুন বাইপাস এলাকায় রাস্তার পাশে যাত্রী নামিয়ে ভাড়া নেওয়ার সময় তাকে সামনে এগিয়ে যেতে বললে দেরি করায় এ কাণ্ড ঘটান ইনস্পেকটর। জামালপুর প্রতিনিধি
