নাঙ্গলকোটে এমপি প্রার্থীর ওপর হামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

A physical assault occurred on 31 March 2026 when men took soil from a pond without permission and beat a woman who objected, then her husband, a parliamentary candidate, when he came to help. Two people were injured and taken to hospital, and the attackers are named, so this is a single concrete violent incident within the recent window.

Reported by:JugantorSingle source
31/03/26•মনতলী গ্রামের পূর্বপাড়া, রায়কোট দক্ষিণ ইউনিয়ন, নাঙ্গলকোট

Killed

0

Injured

2

Summary

কুমিল্লার নাঙ্গলকোটে ২০২৬ সালের ৩১ মার্চ (মঙ্গলবার) পুকুরের মাটি জোরপূর্বক কাটায় বাধা দিতে গেলে গণঅধিকার পরিষদের কুমিল্লা-১০ আসনের প্রার্থী রমিজ বিন আরিফ ও তাঁর স্ত্রী রহিমা বেগম মারধরের শিকার হন। অভিযুক্ত আজিজুর রহমান ও তাঁর ছেলে ইমনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আহত দুজনকে প্রথমে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Gono Odhikar Parishad

Other actors

Ramiz Bin Arif (গণঅধিকার পরিষদের কুমিল্লা-১০ আসনের প্রার্থী, যুব অধিকার পরিষদ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি)Rahima Begum (রমিজের স্ত্রী)Azizur Rahman (অভিযুক্ত, আজিজুর রহমানের লোকজন)Imon (আজিজুর রহমানের ছেলে, অভিযুক্ত)Shahjalal (নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত))

Affected infrastructure

pond (পুকুরের মাটি জোরপূর্বক কাটা হয়)

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Gono Odhikar Parishad

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

নাঙ্গলকোটে এমপি প্রার্থীর ওপর হামলা

পুকুরের মাটি কাটার জের নাঙ্গলকোটে এমপি প্রার্থীর ওপর হামলা Advertisement চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাঙ্গলকোটে কুমিল্লা-১০ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রমিজ বিন আরিফের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত রমিজ বিন আরিফ উপজেলার মনতলী গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের ছেলে এবং যুব অধিকার পরিষদের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি। মঙ্গলবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মনতলী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, রমিজ বিন আরিফের মালিকানাধীন একটি পুকুর থেকে আজিজুর রহমানের লোকজন জোরপূর্বক মাটি কাটছিল। এ সময় রমিজের স্ত্রী বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে স্বামী রমিজ বিন আরিফ ঘটনাস্থলে এসে স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় রমিজকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতের স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের পুকুরের মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিলে আজিজুর রহমান ও তার ছেলে ইমন আমাকে মারধর করে। আমার স্বামী আমাকে বাঁচাতে এলে তাকেও গুরুতর মারধর করা হয়।’ এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজালাল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।