সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে
Why this classification
This incident was classified as terrorism / extremist attacks in Dhaka. Parties reported: Banned Organization, Law Enforcement. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ১৮ জুন মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Terrorism / Extremist Attacks
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিমুল কারাগারে
মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিমুল কারাগারে যাত্রাবাড়িতে হত্যা মামলা মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল আদালত প্রতিবেদক প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ১৯:৪১ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপু নামে একজনকে হত্যার মামলায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তার বৃহস্পতিবার শিমুলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার রাতে শাহবাগের রমনা কালীমন্দির এলাকা থেকে শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান সমকালকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা মামলায় তিনি আসামি। এ কারণে তাকে গ্রেপ্তারের পর যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবীর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী নাজমুল আলম, এসএম শরীফুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। ওই ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এরপর ২২ অক্টোবর এ মামলা থেকে ১৬ জনকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর। আশরাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলার প্রথম চেয়ারম্যান প্রয়াত খায়রুল বাকী মিয়ার জ্যেষ্ঠ পুত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। এক শতাংশ স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান যাচাই-বাছাই পর্বে ৩ জানুয়ারি তার মনোনয়ন ফরম বাতিল করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন। - বিষয় : - জুলাই গণঅভ্যুত্থান - হত্যা মামলা - আদালত
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে
এজলাসে নেওয়ার সময় আদালত ভবনের বারান্দায় নূর মোহাম্মদ। ১ জুলাই ২০২৬ছবি: সংগৃহীত রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল–সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কর্মীদের নিয়ে মিছিল বের করা হয়। এতে নূর মোহাম্মদসহ ৩০ থেকে ৩৫ জন অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। আরও পড়ুন সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে ২৮ জুন ২০২৬ এজাহারে বলা হয়েছে, মিছিল থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার, প্ল্যাকার্ড ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বাংলাদেশ থেকে আরও পড়ুন গ্রেপ্তারসংসদ সদস্যমিছিলতেজগাঁওমামলাকারাগাররিমান্ডজামিন
