গৌরনদীতে আ.লীগের সাবেক কাউন্সিলরকে পিটিয়ে আহত
Why this classification
The article reports a physical attack (beating with iron rod and pipe) on an Awami League councilor by a student wing of the ruling party, satisfying the definition of political violence with clear party involvement and recent timing.
Killed
0
Injured
1
Summary
১৯ জুলাই ২০২৬ তারিখে গৌরনদী বন্দরের শ্যাম ঘোষের দোকানে আ.লীগের কাউন্সিলর লিটন বেপারীকে সরকারি গৌরনদী কলেজের ছাত্রদল লোহার রড ও জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। তিনি ঢাকা বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গৌরনদীতে আ.লীগের সাবেক কাউন্সিলরকে পিটিয়ে আহত
গৌরনদীতে আ.লীগের সাবেক কাউন্সিলরকে পিটিয়ে আহত Advertisement গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বরিশালে আ.লীগের স্থানীয় এক নেতাকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর লিটন বেপারী এ অভিযোগ করেন। শুক্রবার রাতে গৌরনদী বন্দরের এক দোকানে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় লিটনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে চিকিৎসাধীন লিটন বেপারী বলেন, আমি ও ঝিলাম ভূইয়া রাত সাড়ে ৮টার দিকে শ্যাম ঘোষের দোকানে বসে চা পান করছিলাম। এ সময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের নেতা রিফাত ও তার ভাই শিফাত দোকানে ঢুকে আমকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। এরপর তাদের নেতৃত্বে ছাত্রদলের ৮-১০ নেতাকর্মী লোহার রড ও জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। অজ্ঞান অবস্থায় আমাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আমি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত হাওলাদার বলেন, এ ঘটনার সঙ্গে আমার ভাই বা আমি জড়িত নই। ছাত্রদলের কোনো নেতাকর্মীও জড়িত নন। লিটন বেপারীসহ কিছু ব্যক্তি আমাদের সম্পর্কে এবং স্থানীয় ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছেন। সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান তানিম বলেন, আমার জানা মতে এ ঘটনার সঙ্গে স্থানীয় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নন।
