আবারও বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a concrete incident where locals broke into and set fire to a house on suspicion of drug dealing, meeting the definition of violent destructive act; therefore it is classified as violence.

Reported by:SamakalSingle source
26/06/26•Noguya Bottola

Killed

0

Injured

0

Summary

জুমার নামাজের পর কিশোরগঞ্জের নগুয়া বটতলা এলাকায় হাবু মিয়ার বাড়িতে জনতা তীক্ষ্ণ অস্ত্র দিয়ে ভাঙচুর করে এবং পরে বাড়ি ও আসবাব জ্বালিয়ে দেয়। ঘটনায় কোনো আহত বা নিহতের রিপোর্ট নেই।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

94% · severity 5

Perpetrator side

Locals

Other actors

হাবু মিয়ামুখলেছুর রহমানমো. আবুল কালাম ভূঞা

Affected infrastructure

housefurniture

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/06/26open original ↗

আবারও বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ

আবারও বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ কিশোরগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় জনতা। শুক্রবার দুপুরে শহরের নগুয়া বটতলা এলাকায় সমকাল কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১২ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৮:১৩ | প্রিন্ট সংস্করণ মাদক কারবারের অভিযোগ তুলে কিশোরগঞ্জে আবারও একটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর শহরের নগুয়া বটতলা এলাকায় হাবু মিয়ার বাড়িতে এই হামলা হয়। উত্তেজিত জনতা তাঁর টিনের ঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। পরে ঘর থেকে বিছানাপত্র ও আসবাব বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।  এর আগে গত ১৯ জুন জুমার নামাজের পর সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া ও সিদ্ধেশ্বরী এলাকায় রেলওয়ে বস্তিতে একইভাবে হামলা হয়েছে। সেখানে মাদক কারবারি হিসেবে পরিচিত জোসনা আক্তার, ওবায়দুল্লাহ, হেলাল, রাজিব, তৌকিসহ অন্তত ১২টি ঘরবাড়িতে হামলার পর পুড়িয়ে দেওয়া হয়। গত শুক্রবার নগুয়া বটতলায় হামলার সময় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুখলেছুর রহমান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘মাদক আমাদের সন্তান, ভাই, আত্মীয়স্বজনদের ধ্বংস করে দিচ্ছে। সমাজকে রক্ষা করার জন্য আজকে হাজার হাজার মুসল্লিসহ জনতার অভিযান চলছে। মাদককে এই সমাজ থেকে আমরা চিরতরে নির্মূল করব।’ কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূঞার ভাষ্য, এ ধরনের হামলার সময় পুলিশ গেলে জনতা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। মানুষ অতিষ্ঠ হয়ে এভাবে হামলা চালালেও সামাজিকভাবে দীর্ঘমেয়াদি প্রচারণা দরকার।  - বিষয় : - ভাঙচুর