সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার জেরে অর্ধশত বাড়িতে লুট

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is classified as political violence because it originated from a direct clash and turf war between political factions affiliated with the BNP and Awami League, resulting in a fatality, severe injuries, and subsequent retaliatory destruction of properties.

Reported by:SamakalProthom AloCorroborated · 2 sources
12/08/26•Gajinaripukur and Char Gajinaripukur, Mulna Union, Jajira

Killed

1

Injured

11

Summary

শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার জেরে গত ১২ আগস্ট ২০২৬ রাতে অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের লোকজনের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

BNP

Victim side

Awami League

Other actors

রেজাউল শিকদার (ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক)তমিজ খাঁ (উপজেলা আওয়ামী লীগের সদস্য)মান্নান সরদার (নিহত)দিদার সরদার

Affected infrastructure

অর্ধশতাধিক বাড়ি

Tags

Party ClashMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 11

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 14/08/26open original ↗

সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার জেরে অর্ধশত বাড়িতে লুট

সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার জেরে অর্ধশত বাড়িতে লুট শরীয়তপুরের জাজিরায় বুধবার রাতে ককটেল বিস্ফোরণের পর ভাঙচুর করা হয় ইউনুস চৌকিদারের পাকা ভবনে। গতকাল বৃহস্পতিবার গজনাইপুরে সমকাল শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:২৪ | প্রিন্ট সংস্করণ শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার জেরে অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের গজনাইপুর ও চর গজনাইপুর গ্রামে এই হামলা হয়। এ সময় দফায় দফায় ককটেলের বিস্ফোরণে দুই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের লোকজন এই হামলায় জড়িত।  সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সঙ্গে আধিপত্য বিস্তারসহ নানা বিরোধে উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর বিরোধ দীর্ঘদিনের। গত সোমবার সন্ধ্যায় পুরোনো দ্বন্দ্বের জেরে একই ইউনিয়নের লাউখোলা বাজার এলাকায় তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। ককটেলের আঘাতে গুরুতর আহত হন রেজাউলের পক্ষের মান্নান সরদার (৭০)। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে রিপন মোল্লা (৪৫) নামে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন অন্তত ১০ জন।  পুলিশ জানায়, নিহত মান্নান সরদারের ছেলে দিদার সরদার বাদী হয়ে গত বুধবার সকালে জাজিরা থানায় হত্যা মামলা করেন। এতে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ২৫-৩০ জনকে। সেদিনই এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  স্থানীয় লোকজনের ভাষ্য, মামলায় আটজনকে গ্রেপ্তারের পর দুই গ্রামের পুরুষেরা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে সেখানে লুটপাটের আতঙ্ক ছড়িয়ে পড়ে।  প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে কয়েকশ সশস্ত্র লোক গজনাইপুর ও চর গজনাইপুরে হামলা শুরু করেন। অভিযোগ উঠেছে, তাদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রেজাউল শিকদার। রাত ১টা থেকে দেড়টা পর্যন্ত তারা দুই গ্রামের ফারুক চৌকিদার, ইউনূস আলী চৌকিদার, ইদ্রিস চৌকিদার, লিটন চৌকিদার, মনরজান বিবি, আজহার চৌকিদার, ওয়াসিম চৌকিদার, উকিল চৌকিদার, জসিম চৌকিদার, বাচ্চু চৌকিদার, শাহজাহান চৌকিদার, রাজ্জাক মাদবর, নূরুল আমিন মাদবর, মোশাররফ চৌকিদারসহ অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। তাদের কেউ আওয়ামী লীগ নেতা তমিজ খাঁর সমর্থক, কেউ আবার কোনো পক্ষের রাজনীতিতে জড়িত নন।  এ বিষয়ে বক্তব্য জানতে তমিজ খাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এলাকাবাসী জানিয়েছেন, তিনি এলাকায় নেই। চর গজনাইপুরের উকিল চৌকিদার থাকেন মালয়েশিয়ায়। তাঁর স্ত্রী রুবিনা আক্তারের অভিযোগ, ‘রেজাউল শিকদার আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রাতে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।’ একই গ্রামের আঁখি আক্তারের স্বামীও প্রবাসী। তিনি বলেন, ‘আমরা মারামারির বিষয়ে কিছুই জানি না। এরপরও আমার ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ঘরের সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এখন আমরা কোথায় থাকব, কোথায় রান্না করে খাবো?’ তাঁর ভাষ্য, কোনো পক্ষের রাজনীতিতেই তাদের কেউ জড়িত নন, তবু হামলার শিকার হয়েছেন। চর গজনাইপুরের নাজির খান বলেন, ‘একজন মানুষ মারা গেছেন, সেখানে একটি অপরাধ সংঘটিত হয়েছে। এরপর প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানোও আরেকটি অপরাধ।’ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যারা মামলা বাণিজ্য ও লুটপাট করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।  এদিকে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘আমার জানামতে এমন কিছুই হয়নি। তারা নিজেদের মালপত্র নিজেরাই সরিয়ে এখন আমাদের ওপর দায় চাপাচ্ছে।’ শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সমকালকে বলেন, সোমবারের ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা ঠেকাতে পুলিশ কাজ করছে। বুধবার রাতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর হয়েছে। তবে ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।  - বিষয় : - নিহত

Source 2: Samakal · 10/08/26open original ↗

গ্যাজেট ফিউশন / সময় সাশ্রয়ে এলো টার্বো চার্জিং সুবিধা

টেকলাইফ গ্যাজেট ফিউশন সময় সাশ্রয়ে এলো টার্বো চার্জিং সুবিধা × টেকলাইফ ডেস্ক প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:১৩ - অ + নিয়মিত বিরতিতে আসছে একের পর এক গ্যাজেট। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য– সাত হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস সেভেনআই। প্রধান আকর্ষণ ডায়নামিক আরজিবি লাইট। শতভাগ চার্জে দুদিনের বেশি সময় সংযোগ পাওয়া যায়। এতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা রয়েছে, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ পূরণ করে। ডিসপ্লে ৬.৯ ইঞ্চি। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রলিং, ব্রাউজিং ও বিনোদন কনটেন্টে ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। অনাকাঙ্ক্ষিত স্ক্র্যাচ ও ড্রপ থেকে সুরক্ষা দেবে কর্নিং গরিলা গ্লাস সেভেনআই। নির্মাতা বলছে, মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও নিজস্ব হাইপারওএস থ্রি ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দেবে। রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম। এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের সব ধরনের চাহিদা পূরণে নির্ভরযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দেবে রেডমি ১৭ মডেল। দীর্ঘ ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের মিশেলে এটি নির্মাণ করা হয়েছে। দ্রুততম লাইফস্টাইলের সঙ্গে এটি মানানসই। রঙের বৈচিত্র্য দেবে ব্ল্যাক, ডিপ ব্লু ও ওক গ্রিন। ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে দুটি সংস্করণে রয়েছে ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম। বিষয় : স্মার্টফোন আরও পড়ুন নিয়ন্ত্রণ করার অপকৌশল সাইবার হুমকির চ্যালেঞ্জ ক্রমবর্ধমান ব্যাপ্তি ই-টিকিট বাতিলে দ্রুত রিফান্ড হঠাৎ বিকল হলে অ্যাপ যা জানতে হবে প্রথমেই সর্বশেষ কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত অন্তত ১১১, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে ‘মিথ্যা হত্যা মামলা’য় হয়রানির অভিযোগ সিরাজ-উদ-দৌলা চৌধুরীর সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে: শামা ওবায়েদ পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন ঢাকা-গোপালগঞ্জ রুটে শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টিতে জোর দিল্লিকে এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি রেমিট্যান্সের আড়ালে যেন হারিয়ে না যায় মানুষের জীবন আরও পড়ুন ×

Source 3: Samakal · 14/08/26open original ↗

সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার জেরে অর্ধশত বাড়িতে লুট

সারাদেশ সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার জেরে অর্ধশত বাড়িতে লুট × শরীয়তপুরের জাজিরায় বুধবার রাতে ককটেল বিস্ফোরণের পর ভাঙচুর করা হয় ইউনুস চৌকিদারের পাকা ভবনে। গতকাল বৃহস্পতিবার গজনাইপুরে সমকাল শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:২৪ | প্রিন্ট সংস্করণ - অ + শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার জেরে অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের গজনাইপুর ও চর গজনাইপুর গ্রামে এই হামলা হয়। এ সময় দফায় দফায় ককটেলের বিস্ফোরণে দুই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের লোকজন এই হামলায় জড়িত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মূলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সঙ্গে আধিপত্য বিস্তারসহ নানা বিরোধে উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর বিরোধ দীর্ঘদিনের। গত সোমবার সন্ধ্যায় পুরোনো দ্বন্দ্বের জেরে একই ইউনিয়নের লাউখোলা বাজার এলাকায় তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। ককটেলের আঘাতে গুরুতর আহত হন রেজাউলের পক্ষের মান্নান সরদার (৭০)। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে রিপন মোল্লা (৪৫) নামে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন অন্তত ১০ জন। পুলিশ জানায়, নিহত মান্নান সরদারের ছেলে দিদার সরদার বাদী হয়ে গত বুধবার সকালে জাজিরা থানায় হত্যা মামলা করেন। এতে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ২৫-৩০ জনকে। সেদিনই এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্থানীয় লোকজনের ভাষ্য, মামলায় আটজনকে গ্রেপ্তারের পর দুই গ্রামের পুরুষেরা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে সেখানে লুটপাটের আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে কয়েকশ সশস্ত্র লোক গজনাইপুর ও চর গজনাইপুরে হামলা শুরু করেন। অভিযোগ উঠেছে, তাদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রেজাউল শিকদার। রাত ১টা থেকে দেড়টা পর্যন্ত তারা দুই গ্রামের ফারুক চৌকিদার, ইউনূস আলী চৌকিদার, ইদ্রিস চৌকিদার, লিটন চৌকিদার, মনরজান বিবি, আজহার চৌকিদার, ওয়াসিম চৌকিদার, উকিল চৌকিদার, জসিম চৌকিদার, বাচ্চু চৌকিদার, শাহজাহান চৌকিদার, রাজ্জাক মাদবর, নূরুল আমিন মাদবর, মোশাররফ চৌকিদারসহ অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। তাদের কেউ আওয়ামী লীগ নেতা তমিজ খাঁর সমর্থক, কেউ আবার কোনো পক্ষের রাজনীতিতে জড়িত নন। এ বিষয়ে বক্তব্য জানতে তমিজ খাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এলাকাবাসী জানিয়েছেন, তিনি এলাকায় নেই। চর গজনাইপুরের উকিল চৌকিদার থাকেন মালয়েশিয়ায়। তাঁর স্ত্রী রুবিনা আক্তারের অভিযোগ, ‘রেজাউল শিকদার আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রাতে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।’ একই গ্রামের আঁখি আক্তারের স্বামীও প্রবাসী। তিনি বলেন, ‘আমরা মারামারির বিষয়ে কিছুই জানি না। এরপরও আমার ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ঘরের সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এখন আমরা কোথায় থাকব, কোথায় রান্না করে খাবো?’ তাঁর ভাষ্য, কোনো পক্ষের রাজনীতিতেই তাদের কেউ জড়িত নন, তবু হামলার শিকার হয়েছেন। চর গজনাইপুরের নাজির খান বলেন, ‘একজন মানুষ মারা গেছেন, সেখানে একটি অপরাধ সংঘটিত হয়েছে। এরপর প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানোও আরেকটি অপরাধ।’ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যারা মামলা বাণিজ্য ও লুটপাট করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘আমার জানামতে এমন কিছুই হয়নি। তারা নিজেদের মালপত্র নিজেরাই সরিয়ে এখন আমাদের ওপর দায় চাপাচ্ছে।’ শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সমকালকে বলেন, সোমবারের ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা ঠেকাতে পুলিশ কাজ করছে। বুধবার রাতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর হয়েছে। তবে ভাঙচুরের ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। বিষয় : নিহত আরও পড়ুন দোকানের বাকি টাকা চাওয়ায় স্থানীয় যুবককে গুলি জামায়াত নেতার মাদ্রাসায় বন্ধ কক্ষে সরকারি ধানের বীজ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম সর্বশেষ দোকানের বাকি টাকা চাওয়ায় স্থানীয় যুবককে গুলি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যারা এশিয়াজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, মাটির নিচে ‘সেদ্ধ’ হচ্ছে আলু সৌদি প্রতিরক্ষা জোটের তৃতীয় বৈঠক, গঠন হবে বহুজাতিক কমান্ড জামায়াত নেতার মাদ্রাসায় বন্ধ কক্ষে সরকারি ধানের বীজ ঢাকায় একদিনে গ্রেপ্তার ৫১২ জন, মামলা ৪৮ বোমা হামলার হুমকিতে দিল্লি হাইকোর্ট, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ আরও পড়ুন ×

Source 4: Prothom Alo · 13/08/26open original ↗

জাজিরায় সংঘর্ষের দুই দিন পর আবার ককটেল বিস্ফোরণ, লুটপাটের অভিযোগ

শরীয়তপুরের জাজিরার চরধুপুর চরকান্দি এলাকায় এক ব্যক্তিকে হত্যার জেরে প্রতিপক্ষের ৩০টি বসতঘরে ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বৃহস্পতিবার তোলাছবি: প্রথম আলো শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার দুই দিন পর একই এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে মুলনা ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকায় ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা। ওই সময় প্রতিপক্ষের অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট এবং গরু-ছাগলসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, গ্রামে আবার হামলার ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেলের আঘাতে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদার (৭০) নিহত হন। কয়েকটি বাড়ি–ঘরে ভাঙচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠেছেছবি: প্রথম আলো মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন গতকাল জাজিরা থানায় আওয়ামী লীগ নেতা তমিজ খাঁকে প্রধান আসামি করে ৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ওই মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। মান্নান সরদার নিহত হওয়ার পর তমিজ খাঁ ও তাঁর সমর্থকেরা এলাকা ছেড়ে চলে যান। আরও পড়ুন শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, নিহত ১ ১০ আগস্ট ২০২৬ এরপর বুধবার রাতে মান্নান সরদারের স্বজন ও রেজাউল শিকদারের সমর্থকদের বিরুদ্ধে তমিজ খাঁ ও তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। হামলাকারীরা বাড়িঘর থেকে গরু-ছাগলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছেন। তমিজ খাঁর স্ত্রী সুফিয়া বেগম বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িঘর ভাঙচুর করেছেন। ঘরের বিভিন্ন জিনিস লুট করে নেওয়া হয়েছে। তাঁদের ও সমর্থকদের বাড়ি থেকে গরু, ছাগলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা রেজাউল শিকদার। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তমিজ খাঁ এলাকার অনেক মানুষকে নির্যাতন ও চাঁদাবাজি করেছেন। তাঁর লোকজনের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে এবং ওই হামলায় তাঁর এক আত্মীয় মারা গেছেন। এখন তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা সাজানো হচ্ছে। ওসি সালেহ আহম্মেদ বলেন, মান্নান সরদার নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার রাতে হামলার খবর পেয়ে পুলিশ ওই গ্রাম ঘিরে রেখেছিল। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিস্ফোরণশরীয়তপুরজাজিরাঢাকা বিভাগঅভিযোগককটেল হামলা