স্বেচ্ছাসেবক দলে সংঘর্ষ গুলিতে আহত ১৫

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident on 11 May 2026 in which two factions of the BNP volunteer wing in Rupganj, Narayanganj, fought with sharp weapons and gunfire, attacked houses and shops, and left at least 15 people injured. It is recent and involves physical violence, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
11/05/26•বরুনা এলাকা, কায়েতপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ

Killed

0

Injured

15

Summary

১১ মে ২০২৬ (সোমবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় একটি সালিশকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধারালো অস্ত্র ও গুলিসহ সংঘর্ষ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়, যাতে অন্তত ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

রফিকুল ইসলাম (রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক)আমিন হোসেনবিল্লাল হোসেন (নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক)থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন

Affected infrastructure

বাড়িঘরব্যবসাপ্রতিষ্ঠান

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 12/05/26open original ↗

স্বেচ্ছাসেবক দলে সংঘর্ষ গুলিতে আহত ১৫

রূপগঞ্জে বাড়িঘরে হামলা স্বেচ্ছাসেবক দলে সংঘর্ষ গুলিতে আহত ১৫ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে ধাওয়া-পালটাধাওয়া ও গোলাগুলির খবর পাওয়া গেছে। সোমবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইট দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের তর্কবিতর্ক হয়। ওই ঘটনায় বিল্লাল রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে সোমবার বিষয়টি সমাধানে বরুনার স্থানীয়রা সালিশের আয়োজন করেন। সালিশে আমিনের পক্ষে তার ভাই রফিকুল ইসলাম এবং বিল্লাল লোকজন নিয়ে উপস্থিত হন। বিচার চলাকালীন দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণও করেন। এতে অন্তত ১৫ জনের মতো আহত হয়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।