সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিকদলের কর্মী নিহত

AI-classifiedconfidence 95%

Why this classification

A man named Jahangir Alam was killed on Monday, 15 June 2026, when members of his opponent's family attacked him with local weapons during a mediation meeting in Sultanpur, Brahmanbaria. Several others were also injured, and police have visited the scene and sent the body for post-mortem.

Reported by:Dhaka PostSingle source
15/06/26•Sultanpur Uttarpara, Sultanpur Union

Killed

1

Injured

2

Summary

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ায় সোমবার (১৫ জুন ২০২৬) সন্ধ্যায় দাম্পত্য কলহ নিয়ে বসা সালিশ বৈঠকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে শ্রমিকদল কর্মী জাহাঙ্গীর আলম (৫০) নিহত ও কয়েকজন আহত হন। নিহতকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জাহাঙ্গীর আলম (৫০), ইউনিয়ন শ্রমিকদলের কর্মী (নিহত)মো. আতাউল্লাহ, সাচ্চু মিয়ার ছেলে (প্রতিপক্ষ পরিবার)আতাউল্লাহর পরিবারের লোকজন (হামলাকারী)এম এম রকীব উর রাজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 15/06/26open original ↗

সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিকদলের কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিকদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের কর্মী ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার বিকেলে সালিশ বৈঠক বসে। বৈঠকে জাহাঙ্গীর আলমের সঙ্গে আতাউল্লাহর পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনাঢ জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসএইচএ