স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a validated violent incident (self-inflicted arson/severe burn) occurring in Dhaka, Bangladesh, within the acceptable recency window.

Reported by:Prothom AloSingle source
16/10/26•Posta, Lalbagh

Killed

0

Injured

1

Summary

স্ত্রীর বিবাহবিচ্ছেদের হুমকিতে ক্ষুব্ধ হয়ে পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় শ্বশুরবাড়ির ভেতরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শাহাদত হোসেন নামের এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শাহাদত হোসেনজেসমিন বেগমমো. হারুনুর রশিদমো. হাবিবুর রহমান

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 17/10/26open original ↗

স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

স্ত্রীর ডিভোর্সের (বিবাহবিচ্ছেদ) হুমকিতে পুরান ঢাকায় শাহাদত হোসেন (৩২) নামের এক যুবক নিজের গায়ে আগুন দিয়েছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে তাঁর শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় দুই ব্যক্তি দগ্ধ শাহাদতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, তিনি লালবাগের পোস্তায় শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্ত্রী জেসমিন বেগম তাঁকে ডিভোর্স দিতে চান। এ নিয়ে বিরোধের জেরে ক্ষোভে তিনি শ্বশুরবাড়ির ভেতরেই নিজের গায়ে আগুন দেন। এতে তাঁর পুরো শরীর পুড়ে যায়। তবে আগুন লাগার পর শ্বশুরবাড়ির কেউ তা নেভাতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগুনে শাহাদতের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যে দুই ব্যক্তি শাহাদতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁরা ওষুধ কেনার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেননি। বিষয়টি খতিয়ে দেখার জন্য চকবাজার থানাকে জানানো হয়েছে।