ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও হুমকির অভিযোগ
Why this classification
This incident was classified as political violence in Pabna. Parties reported: BNP, Independent Candidate. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ অভিযোগ করেছেন যে তার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে এবং একটি হাসপাতালে বিএনপির সন্ত্রাসীরা ভাঙচুর চালিয়েছে। ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
AI analysis
Category
Political Violence
Confidence
71% · severity 3
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফরিদপুর-৪ আসন বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ
ফরিদপুর-৪ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় নিজের নির্বাচনী কার্যালয়েছবি: প্রথম আলো ফরিদপুর-৪ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নিজের সমর্থক ও এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। আজ বুধবার বিকেলে চরভদ্রাসন উপজেলায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেছেন। মুজাহিদ বেগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে মোট আটজন প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জামায়াতের প্রার্থী মাওলানা মো. সারোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগ বলেন, ‘আমার আসনের নির্বাচনের মাঠ খুবই উত্তপ্ত। প্রতিদিন আমার সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের একটি হাসপাতালেও বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন বাড়িতে গভীর রাতে সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া আমাদের কর্মীরা যাতে ঘর থেকে বের হতে না পারে, সে জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।’ জীবনের শঙ্কা আছে দাবি করে মুজাহিদ বেগ বলেন, ‘নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। পুরুষ কর্মীদের রাতে তুলে নেওয়া হচ্ছে। নির্বাচনের পর কেউ ঘরে থাকতে পারবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আমরা জীবনের শঙ্কায় আছি।’ এ সময় তিনি গুপ্ত হামলারও আশঙ্কা প্রকাশ করেন। ফুটবল প্রতীকের এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘আমাদের কোনো এজেন্ট যেন কেন্দ্রে না যেতে পারে, তার জন্য যা যা করার, সেই ব্যবস্থা করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা আমার কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসছে, আমি যেন এজেন্ট দিতে না পারি।’ এ সময় সদরপুরের কৃষ্ণনগর ইউনিয়নের সব কেন্দ্র, ভাঙ্গা উপজেলার মহেশ্বরদি মৌজার কেন্দ্র, ভাঙ্গা সদরের সব কেন্দ্র, আজিমনগর ইউনিয়নের সব কেন্দ্র, চরভদ্রাসন সদর ও হরিরামপুর ইউনিয়নের সব কেন্দ্র ও চরাঞ্চলের সব কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করে মুজাহিদ বেগ বলেন, ফরিদপুর-৪ আসনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে নির্বাচন নিরপেক্ষ করা কোনোভাবেই সম্ভব নয়। আশা করছেন, প্রশাসন স্বচ্ছ ও নিরপেক্ষ থেকে সবার জন্য সমানভাবে ইতিহাসের সেরা নির্বাচন করার ব্যবস্থা করবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চরভদ্রাসনবিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচন ২০২৬ঢাকা বিভাগফরিদপুর
