আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা
Why this classification
This is a specific, recent killing in Amtali, Barguna, in which an unidentified attacker stabbed or hacked Mazharul Islam Monowar with a sharp weapon and he bled to death. It is a physical attack resulting in a death, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় বুধবার দিবাগত রাতে (১৪ মে ২০২৬, রাত ১২:১৫-এর দিকে) মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। চিকিৎসকের ভাষ্যে, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা
আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা) প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ারকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলীর জয়নাল মৃধার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সদরের খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন খালপাড়ে বুধবার রাতে ডাকচিৎকারের শব্দে স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ডা. শুভেন্দু রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, মনোয়ার দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমতলীর ওসি আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
