প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ
Why this classification
This is a specific, recent incident in Chauddagram, Comilla, on 4 April 2026, in which villagers from two villages attacked each other with sticks and set houses on fire, damaged at least 20 homes and two shops, and injured several people, including one seriously. Because it involves physical violence, arson and looting, it qualifies as relevant violence; the exact injury count is not stated, so it is estimated.
Killed
0
Injured
3
Summary
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক নিয়ে কনকাপৈত ইউনিয়নের মাসকরা ও বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের দুই পক্ষের মধ্যে ৪ এপ্রিল ২০২৬ (শনিবার) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে একাধিক বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট হয় এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ
সারাদেশ কুমিল্লা প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ জেলা প্রতিনিধি কুমিল্লা ৫ এপ্রিল ২০২৬, ১৭:১৯ অ+ অ- কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে একাধিক বাড়িঘর-দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা ও বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিজ্ঞাপন স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের এক নারীর সঙ্গে কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করেন। এ সময় পার্শ্ববর্তী মাসকরা গ্রাম থেকে ওই বাড়িতে ডাকাত প্রবেশ করেছে বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয়রা লাঠিসোঁঠা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সোনাপুর গ্রামের আফতাবুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম মাসুম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর জেরে শনিবার বিকেলে সোনাপুরের লোকজন একত্রিত হয়ে মাসকরা গ্রামে হামলা করে দুইটি দোকান ও অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করে। পরে মাসকরার লোকজন একত্রিত হয়ে সোনাপুর গ্রামের ছাদেক মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। উভয়পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত পর্যন্ত চলে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। বিজ্ঞাপন চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নেভানো হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। শুনেছি প্রেমঘটিত বিষয়ে এ ঘটনা ঘটেছে। আরিফ আজগর/আরএআর
ভাড়াটিয়া গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রশক্তি নেতা গ্রেফতার
ভাড়াটিয়া গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রশক্তি নেতা গ্রেফতার Advertisement দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম গ্রেফতার মেহেদী হাসান তানজিম কুমিল্লার দেবিদ্বারে নিজ বাড়ির ভাড়াটিয়া গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান তানজিম নামে স্থানীয় এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। উপজেলা পর্যায়ে ছাত্রশক্তির কোনো কমিটি নেই। তবে মেহেদী হাসান তানজিম ছাত্রশক্তির উপজেলা নেতা হিসেবে পরিচিত। থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার এক সিএনজিচালিত অটোরিকশাচালক পরিবারসহ ভাড়া থাকেন অভিযুক্ত মেহেদী হাসান তানজিমের বাড়িতে। শনিবার সন্ধ্যায় অটোচালকের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মেহেদী হাসান তানজিম শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসান তানজিমকে ঘরে আটকে রাখেন। পরবর্তীতে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মেহেদী হাসান তানজিমকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসেন। ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
