সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত
Why this classification
This is a valid, recent, single incident in Brahmanbaria in which two groups of local youths fought with traditional weapons over a drug purchase dispute, and a 15-year-old boy died of his injuries. A fatal violent clash inside Bangladesh within the 14-day window meets the violence criteria.
Killed
1
Injured
0
Summary
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৯ মে (শুক্রবার) দিবাগত মধ্যরাতে মাদক কেনাবেচা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে ১৫ বছর বয়সী রায়হান নিহত হয়েছেন। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলা সদরের সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে প্রথমে দুইজনের মধ্যে হাহাতি হয়। এ ঘটনায় এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করা কয়েকজন যুবক মাদক কেনাবেচার বিষয়ে সজীবের কাছে জানতে চান। এ সময় সজীবের সঙ্গে থাকা কয়েকজন তার পক্ষ নিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক-সংক্রান্ত ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহতের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এএমকে
সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত
সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত Advertisement সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:৫১ পিএম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান (১৫) একই এলাকার মৃত ছোটন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা কেনার জন্য দেওয়া টাকা নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক প্রশ্ন তুললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, মাদক-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
