কারখানায় ঢুকে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন

AI-classifiedconfidence 85%

Why this classification

This article reports one specific killing: a businessman's body was found in his factory on Monday, 18 May 2026, after a suspected hammer attack, and the attackers reportedly locked the gate and fled. The incident is recent, took place in Bangladesh, and is a murder, so it counts as violence.

Reported by:JugantorSingle source
18/05/26•ভোগপাড়া মহল্লা, কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাশে কপি পানের কাপ ও প্লেট কারখানা

Killed

1

Injured

0

Summary

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় একটি কপি পানের কাপ ও প্লেট তৈরির কারখানা থেকে ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) পাওয়া লাশের বিষয়ে ধারণা করা হচ্ছে, হাতুড়ির আঘাতে হত্যার পর হত্যাকারীরা কারখানার ফটকে তালা দিয়ে পালিয়ে গেছে এবং কারখানার পিকআপচালক পলাতক রয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. জিল্লুর রহমান (নিহত ব্যবসায়ী, মুন ডিজিটাল স্টুডিও কালার ল্যাব ও কপি পানের কারখানার মালিক)কারখানার পলাতক পিকআপচালককটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলামনিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা

Affected infrastructure

কপি পানের কাপ ও প্লেট তৈরির কারখানা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/05/26open original ↗

কারখানায় ঢুকে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন

কারখানায় ঢুকে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন কটিয়াদীতে লাশ উদ্ধার Advertisement কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকেই মো. জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাশে কপি পানের কাপ ও প্লেট তৈরির কারখানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করার পর কারখানার ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এই ঘটনার পর। কারখানার কাজে ব্যবহৃত পিকআপচালক পলাতক রয়েছেন। নিহত জিল্লুর রহমান পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলা সদরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন এবং মুন ডিজিটাল স্টুডিও কালার ল্যাব ও কপি পানের ওয়ান টাইম কপি কাপ ও প্লেট তৈরির কারখানার মালিক হিসাবে পরিচালনা করে আসছিলেন। জানা যায়, শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে যাননি। সোমবার সকালে স্ত্রী ও পরিবারের লোকজন বিকল্প চাবি দিয়ে কারখানার তালা খুলে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।