বিয়ের খাবার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৫

AI-classifiedconfidence 93%

Why this classification

This is a single, concrete incident dated 1 May 2026 in which the bride's and groom's families attacked each other with chairs, bamboo poles and glass plates at a wedding in Araihazar, Narayanganj. At least 15 people, including women and children, were injured, so it qualifies as a physical clash.

Reported by:Dhaka PostSingle source
01/05/26•লস্করদী সরকার বাড়ি এলাকা, আড়াইহাজার

Killed

0

Injured

15

Summary

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের জেরে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট নিয়ে একে অপরের ওপর হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

বরপক্ষকনেপক্ষমকবুল হোসেন (বরপক্ষ, থানায় লিখিত অভিযোগকারী)আলাউদ্দিন (ওসি, আড়াইহাজার থানা)

Tags

Family FeudClash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 01/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 02/05/26open original ↗

বিয়ের খাবার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের জেরে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল। নির্ধারিত সময়ের পর বরযাত্রীরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে খাবার পরিবেশন নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ পূর্বনির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি লোক নিয়ে আসায় খাবারের ঘাটতি তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উভয়পক্ষ চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকজন নারী ও শিশু আহত হন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, ঘটনার পর বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী হাসান সৈকত/এএমকে