প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a rape attempt by two local youths against a woman, with no political party involvement, so it is not political violence.

Reported by:Dhaka PostSingle source
19/07/26•বড়লেখা বসতঘর

Killed

0

Injured

0

Summary

রোববার ভোরে মৌলভীবাজারের বড়লেখা বসতঘরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা করা দুই যুবককে স্বজন ও প্রতিবেশীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় কোনো মৃত্যু বা আঘাতের রিপোর্ট নেই।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জুনেদ আহমদনাজির আহমদআবদুল আজিজওবায়দুল হক

Affected infrastructure

বসতঘর

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 19/07/26open original ↗

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)। ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী বসতঘরের দরজা খুললে কয়েক মিনিটের মধ্যে চার-পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় প্রবাসীর স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্ত অন্যরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, এরা দুজনই ইয়াবাখোর ও ইয়াবা কারবারির সাথে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এছাড়া আটকদের একজন বড়লেখা পৌরশহরের হার্ডওয়ার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ধর্ষণ চেষ্টাকারি দুই যুবককে আটক করে রাখেন। পরে ভুক্তভোগী মহিলা ও তিনি আটকদের থানায় সোপর্দ করেছেন। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটকদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এসএইচএ