বন্দরে চাকরির নামে ডেকে এনে ২ কিশোরকে মারধর

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a recent (June 24, 2026) physical assault and robbery in Narayanganj, meeting the definition of relevant violence and occurring within the 14‑day window, so it is classified as a violence incident.

Reported by:JugantorSingle source
24/06/26•ফরাজিকান্দার তৃতীয় শীতলক্ষ্যা সেতু টোলপ্লাজা

Killed

0

Injured

2

Summary

বন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে দুই কিশোরকে ডেকে এসে পাঁচজন কিশোরের গ্যাং তাদের মারধর করে মোবাইল ও নগদ চুরি করে। আশেপাশের লোকজন হস্তক্ষেপ করে গ্যাংকে ধরা দিয়ে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

হাফিজুর রহমানআনোয়ারুল মিয়ার ছেলে মোহিতআব্বাস মিয়ার ছেলে মোহাম্মদ তামিমমিলন মিয়ার ছেলে সৌরভমিজান মিয়ার ছেলে মেহেদী হাসানবাপ্পি মিয়ার ছেলে সাব্বিরলিমন (১৪)

Tags

RobberyGang Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/06/26open original ↗

বন্দরে চাকরির নামে ডেকে এনে ২ কিশোরকে মারধর

বন্দরে চাকরির নামে ডেকে এনে ২ কিশোরকে মারধর গ্রেফতার ৫ Advertisement বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বন্দরে চাকরি দেওয়ার নাম করে দুই কিশোরকে মোবাইল ফোনে ডেকে এনে মারধর ও টাকা-মোবাইল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে বন্দরের ফরাজিকান্দার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-বন্দর উপজেলার ইস্পাহানি এলাকার ভাড়াটিয়া আনোয়ারুল মিয়ার ছেলে মোহিত, একই বাড়ির ভাড়াটিয়া আব্বাস মিয়ার ছেলে মোহাম্মদ তামিম, মিলন মিয়ার ছেলে সৌরভ, ইস্পাহানি এলাকার মিজান মিয়ার ছেলে মেহেদী হাসান ও বাপ্পি মিয়ার ছেলে সাব্বির। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার বাদী হাফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নাটোর জেলার সিংড়া থানার কামার বড়িয়া গ্রামের ইমরানের ছেলে লিমনের (১৪) সঙ্গে তামিমের পরিচয় হয়। লিমন সম্পর্কে তার এলাকার ছোট ভাই। পরিচয়ের সূত্র ধরে তামিম চাকরি দেওয়ার কথা বলে লিমন ও তাকে বুধবার সন্ধ্যার দিকে বন্দর খেয়াঘাটে ডেকে আনে। পরবর্তীতে তামিমসহ ৫ কিশোর একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাদের বন্দরে ফরাজীকান্দার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে নিয়ে লিমন ও তাকে মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ধাওয়া দিয়ে ওই ৫ কিশোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ৫ কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।