পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

AI-classifiedconfidence 90%

Why this classification

This report describes one specific incident on 8 June 2026 in which residents beat a 35-year-old man in Gazaria, Munshiganj, after he was accused of attempting to sexually assault a five-year-old child. The man was rescued by police, treated in hospital, and then taken to the police station, so the incident is a valid, recent act of physical violence.

Reported by:JugantorSingle source
08/06/26•নয়াকান্দি গ্রাম, ভবেরচর ইউনিয়ন, গজারিয়া

Killed

0

Injured

1

Summary

মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় জনতা মঞ্জু মিয়া (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ২০২৬ সালের ৮ জুন সোমবার সকাল ১০টায় ঘটনাটি ঘটে এবং পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মঞ্জু মিয়া (৩৫), অভিযুক্তস্থানীয় জনতাগজারিয়া থানার এসআই মো. ফিরোজ মিয়া

Tags

LynchingVigilante JusticeSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/06/26open original ↗

পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই Advertisement গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু মিয়া নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মঞ্জু মিয়া (৩৫) স্থানীয় আলিফ কাচ্চি অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। গজারিয়া থানার এসআই মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।