সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 85%

Why this classification

This article is a digest of several unrelated short reports, and only the Sunamganj item describes a concrete act of violence: a young man sexually abused a schoolboy at a hotel and later blackmailed him with video. The other items are an accidental fall, a drug and contraband seizure, a lightning death, and administrative fines, none of which involve violence.

Reported by:JugantorSingle source
03/05/26•সুনামগঞ্জ পৌর শহরের আবাসিক হোটেল

Killed

0

Injured

0

Summary

সুনামগঞ্জ পৌর শহরের একটি আবাসিক হোটেলে টিকটকে পরিচয়ের সূত্রে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে আকাশ চন্দ্র দাস ওরফে শাওন প্রকাশ ইশান নামে এক যুবককে রোববার (৩ মে ২০২৬) গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অন্য হোটেলে নিয়ে নির্যাতনের ভিডিও করে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আকাশ চন্দ্র দাস ওরফে শাওন প্রকাশ ইশান (অভিযুক্ত যুবক, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আমরিতাসরি গ্রামের বাসিন্দা)এক স্কুলছাত্র (ভুক্তভোগী, নাম উল্লেখ নেই)

Tags

Sexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/05/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

সিরাজগঞ্জে স্কুলের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত সিরাজগঞ্জ সদরে সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ থেকে পড়ে বায়েজিদ হোসেন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ছাদ বাগানে পানি দেওয়ার সময় সে পড়ে যায়। পরে শিক্ষকরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ প্রতিনিধি জয়পুরহাটে কুরিয়ার সার্ভিসে যৌন উত্তেজক সিরাপ জয়পুরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে প্রায় ৫৬ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ পদ্মাপুর ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বিজিবি। রোববার রাতে অভিযানে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্মাপুর ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। জয়পুরহাট প্রতিনিধি সুনামগঞ্জে ছাত্রকে পাশবিক নির্যাতনে যুবক গ্রেফতার টিকটকে পরিচয়ের পর এক স্কুলছাত্রকে সুনামগঞ্জ পৌর শহরের আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে আকাশ চন্দ্র দাস ওরফে শাওন প্রকাশ ইশান নামে এক যুবককে রোববার গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আমরিতাসরি গ্রামের বাসিন্দা। এর আগেও অন্য হোটেলে নিয়ে নির্যাতন করে ভিডিও করে ব্ল্যাকমেইল করে আকাশ চন্দ্র দাস। সুনামগঞ্জ প্রতিনিধি কোম্পানীগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু কোম্পানীগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে রোমানা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রামপুরে বাড়ি থেকে কিছু দূরে জমিতে গরু আনতে গিয়ে তিনি বজ্রপাতে শিকার হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি তারাগঞ্জে পাম্পে পেট্রোল মজুতে জরিমানা অবৈধভাবে পেট্রোল মজুত করার অপরাধে সোমবার সকালে তারাগঞ্জে বেলতলি এলাকার আর বি ফিলিং স্টেশনে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মোনাববর হোসেন বলেন, ওই পাম্পে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করে বাইরে বেশি দামে বিক্রির করার প্রস্তুতি নিচ্ছিল। মজুদকৃত ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি টেকনাফে ইটভাটায় ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার নুরুল কবিরের একটি ইটভাটায় সোমবার তল্লাশি চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লাখ পিস ইয়াবা এবং ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গোলা জব্দ করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি কোম্পানীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে জরিমানা কোম্পানীগঞ্জে লাইসেন্সবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় এবং নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে ৪ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে বসুরহাট পৌরসভায় লাকী ট্রেডার্সে ৫ হাজার, সততা এন্টারপ্রাইজে ১৫ হাজার, মালিহা এন্টারপ্রাইজে ৫ হাজার ও অভি এন্টারপ্রাইজে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স শুরু ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫-২৬- এ মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। ইবি প্রতিনিধি