বেগমগঞ্জে চাঁদা নিয়ে বিরোধে যুবক হত্যা

AI-classifiedconfidence 92%

Why this classification

A young man named Rakib was beaten to death with iron rods on the night of Saturday, 30 May 2026, after a dispute over an extortion demand, and his younger brother was injured. The next day, angry relatives and residents set fire to and vandalised homes of suspected attackers, damaging eight houses, so this is a concrete, recent, violent incident inside Bangladesh.

Reported by:JugantorSingle source
30/05/26•খানপুর গ্রাম, শরীফপুর ইউনিয়ন, বেগমগঞ্জ

Killed

1

Injured

1

Summary

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা নিয়ে বিরোধের জেরে ২০২৬ সালের ৩০ মে (শনিবার) রাত ৯টার দিকে জুবায়ের হোসেন রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং তাঁর ছোট ভাই আহত হন। পরদিন ৩১ মে (রোববার) ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যায় জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়, যাতে আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জুবায়ের হোসেন রাকিব (নিহত)নিপু (স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান, মামলার আসামি)সাইফুল ইসলাম (মামলার ৩ নম্বর আসামি, গ্রেফতার)যোবায়েদা খাতুন (নিহতের মা, বাদী)ওসি মো. শামসুজ্জামান (বেগমগঞ্জ মডেল থানা)নিহতের ছোট ভাই (আহত)ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজন

Affected infrastructure

বাড়ি (আটটি ঘর ক্ষতিগ্রস্ত)

Tags

ExtortionMurderGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/06/26open original ↗

বেগমগঞ্জে চাঁদা নিয়ে বিরোধে যুবক হত্যা

বেগমগঞ্জে চাঁদা নিয়ে বিরোধে যুবক হত্যা Advertisement নোয়াখালী (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নোয়াখালীর বেগমগঞ্জে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের যুবক জুবায়ের হোসেন রাকিব হত্যার ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ওসি মো. শামসুজ্জামান। গ্রেফতার সাইফুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। এর আগে সোমবার সকালে নিহতের মা যোবায়েদা খাতুন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান নিপুসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জানা যায়, রাকিবের চাচার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনের কাজ চলছিল। এ সময় আসামিরা সেখানে চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে বিরোধের জেরে শনিবার রাত ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে রাকিবকে হত্যা করে এবং তার ভাইকে আহত করে। ঘটনার পরদিন রোববার নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।