আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মালিক গ্রেফতার

AI-classifiedconfidence 85%

Why this classification

A married woman was allegedly raped by the owner of a residential hotel in Chilmari, Kurigram, on the night of 28 May 2026, and the threat to her husband's life is also reported. The accused was arrested on 29 May, and the case is recent and in Bangladesh. Sexual assault is a serious violent act against a person, so it counts as a violence incident even though the article reports only an arrest and no physical clash.

Reported by:JugantorSingle source
28/05/26•Hotel Kolli, Ramna Ferry Ghat area, Chilmari

Killed

0

Injured

0

Summary

কুড়িগ্রামের চিলমারীতে রমনা ফেরিঘাট এলাকার 'হোটেল কলি'-তে ২০২৬ সালের ২৮ মে রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ২৯ মে রাতে হোটেল মালিক কবির মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Kabir Mia (45), hotel owner (accused)Married woman (victim), a resident of Ulipur upazilaVictim's husband (complainant)Ruknuzzaman Swapan, local Union Parishad memberNayan Kumar, OC of Chilmari Model Police Station

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 30/05/26open original ↗

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মালিক গ্রেফতার

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মালিক গ্রেফতার Advertisement চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৫০ পিএম গ্রেফতার কবির মিয়া। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাতে অভিযুক্ত কবির মিয়াকে (৪৫) উপজেলার সরকারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার উলিপুর উপজেলার এক দম্পতি তাদের খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৮ মে) রাতে রমনা ফেরিঘাটে আসেন। তবে ঘাটে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নৌযান চলাচলের নির্ধারিত সময় পার হয়ে যায়। ফলে বিকল্প কোনো উপায় না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকায় ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। অভিযোগে বলা হয়, হোটেলে ওঠার কিছুক্ষণ পর ওই নারী ও তার আট মাস বয়সি সন্তানকে কক্ষে রেখে খাবার কেনার জন্য থানাহাট বাজারে যান স্বামী। কিছুক্ষণ পর খাবার নিয়ে ফিরে এলে তার স্ত্রী কান্নাকাটি করে জানান, হোটেল মালিক কবির মিয়া তাকে ধর্ষণ করেছে। ভুক্তভোগীর স্বামী বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা অভিযোগ এড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মো. রুকনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চিলমারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে। পরে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।