খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

AI-classifiedconfidence 87%

Why this classification

This incident was classified as mob justice / lynchings in Chandpur. Parties reported: Local People, Md. Yusuf. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 3 sources.

Reported by:Prothom AloAjker PatrikaSamakalCorroborated · 3 sources
21/08/26•রাঢ়িকান্দি এলাকা

Killed

0

Injured

1

Summary

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. ইউসুফ নামের এক যুবককে শুক্রবার ভোরে স্থানীয় লোকজন একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

87% · severity 6

Parties involved

Local PeopleMd. Yusuf

Tags

LynchingVigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 22/08/26open original ↗

যুবককে বেঁধে মারধরের পর পুলিশে সোপর্দ

ট্রান্সফরমার চুরির চেষ্টা যুবককে বেঁধে মারধরের পর পুলিশে সোপর্দ চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২২:৫৯ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে মারধর করেছে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাঁর সহযোগী দুইজন পালিয়ে যায়। শুক্রবার ভোরে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. ইউসুফ বেগমপুর এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া তাঁর দুই সহযোগীর নাম শামীম ও আফজাল। মতলব উত্তর থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয়রা  জানায়, ভোরে ইউসুফ ও দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠে ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে খুঁটির নিচে জড়ো হতে থাকে। এ সময়ে তিনজন খুঁটি থেকে নেমে পালিয়ে যায়। তবে ধরা পড়ে যান ইউসুফ। পরে ইউসুফকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন বলেন, দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য ২০ লাখ টাকা। এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তিনি আরও জানান, চুরির প্রতিটি ঘটনাতেই থানায় মামলা করা হয়েছে। শুক্রবারের ঘটনায় মো. ইউসুফকে আসামি করা হয়েছে। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক ইউসুফকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Source 2: Ajker Patrika · 05/08/26open original ↗

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া যুবকদের হামলায় প্রবাসীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত। স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় যুবকদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী (৫০) নামে ওই প্রবাসী তাঁদের কারণ জানতে চেয়ে ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকবিরোধী অভিযানে থাকা যুবকেরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর সন্ধ্যার দিকে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দা আমেনা বেগম অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না, একটি দলীয় প্রোগ্রামে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’ চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Source 3: Prothom Alo · 21/08/26open original ↗

খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

গাছের সঙ্গে বাঁধা অভিযুক্ত মো. ইউসুফ। আজ শুক্রবার ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢ়িকান্দি এলাকায়ছবি: সংগৃহীত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. ইউসুফ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান। আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইউসুফ উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা মো. শামীম ও মো. আফজাল পালিয়ে গেছেন। পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পাঁচটার দিকে ইউসুফ ও তাঁর দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠেন। তাঁরা খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা খুঁটির নিচে জড়ো হন। একপর্যায়ে তিনজন খুঁটি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন ইউসুফকে ধরে ফেললেও শামীম ও আফজাল পালিয়ে যান। পরে ইউসুফকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন বলেন, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি ঘটনায় থানায় পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আজ আটক ইউসুফকে আসামি করা হয়েছে। আটক ইউসুফকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশচুরিচট্টগ্রাম বিভাগ