রাজধানীতে শিক্ষার্থীদের টানা দুদিনের অবরোধ, যানজট

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a specific incident on 15 January 2026 in which stones were thrown at a Dhaka University bus during a student blockade at Science Lab, breaking two windows and injuring two students. This is a concrete act of vandalism and assault, so it counts as violence.

Reported by:SamakalSingle source
15/01/26•Science Lab Mor

Killed

0

Injured

2

Summary

১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ইটপাটকেল ছোড়া হয়, এতে দুটি জানালার কাচ ভাঙে এবং দুইজন শিক্ষার্থী আহত হন। এই ঘটনার প্রতিবাদে ঢাবির শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণে বিক্ষোভ করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীঢাবি প্রক্টরিয়াল টিমের সদস্যঢাবি সহকারী প্রক্টর রফিকুল ইসলাম

Affected infrastructure

University of Dhaka busbus window glass (two panes broken)

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 16/01/26open original ↗

রাজধানীতে শিক্ষার্থীদের টানা দুদিনের অবরোধ, যানজট

তিন দিনের আলটিমেটাম অধ্যাদেশ মঞ্চের ঘোষণা রাজধানীতে শিক্ষার্থীদের টানা দুদিনের অবরোধ, যানজট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর, আহত ২ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধকালে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা করা হয় সমকাল সমকাল ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৮:১৩ | প্রিন্ট সংস্করণ ‘৪০ মিনিট ধরে যানজটে আটকে আছি। মোটরসাইকেলে সামনে-পেছনে কোনো দিকে যেতে পারছি না। হাসপাতালে স্বজন ভর্তি রয়েছে, তাঁকে দেখতে যাব; সেটিও পারছি না। আন্দোলনের নামে জনভোগান্তি আর চাই না।’  গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচির কারণে সৃষ্ট যানজটের ফলে বিরক্ত হয়ে কথাগুলো বলছিলেন বাইকচালক আব্দুর রহমান। এই অবরোধের কারণে একই প্রতিক্রিয়া সাভার পরিবহনের যাত্রী সাহিদুর রহমানের। তিনি বলেন, আমি যাব সদরঘাটে। অনেকক্ষণ ধরে যানজটে পড়ে আছি। আমার সঙ্গে দুধ রয়েছে। এখন যেতে না পারলে সঙ্গে থাকা ২০ কেজি দুধ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। গাড়ি, মোটরসাইল ও প্রাইভেটকারসহ সব ধরনের পরিবহন স্থবির হয়ে পড়ে আছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে না। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে সায়েন্স ল্যাব ও মিরপুর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এই ব্যস্ত এলাকায় অবস্থান নিয়ে তারা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এ ছাড়া তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীদের একটি অংশ অবরোধ কর্মসূচি পালন করেন। পরে বিকেলের দিকে তারা সায়েন্স ল্যাবে এসে যোগ দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। অন্যদিকে, টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সাত কলেজকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে অযথা বিলম্ব করা হচ্ছে। একে কর্তৃপক্ষের টালবাহানা আখ্যায়িত করে তারা বলেন, অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।  এর আগে গত বুধবার ঢাকার কয়েকটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। টানা দুই দিনের অবরোধে রাজধানীজুড়ে যানজট ও দুর্ভোগ দেখা দেয়। গতকাল সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে গণপরিবহন না পেয়ে নারী, শিশু ও বৃদ্ধদের দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। অন্যদিকে সায়েন্স ল্যাবের পাশাপাশি মিরপুর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও নগরবাসী।  তিন দিনের আলটিমেটাম  এদিকে তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী সোমবারের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে আবারও আন্দোলনে নামার হুমকি দেন তারা। গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে এই ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নাঈম হাওলাদার। তিনি বলেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী সোমবার বেলা ১১টায় সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করে গণজমায়েত করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। সায়েন্স ল্যাব মোড়ে ঢাবির বাস ভাঙচুর, আহত ২ সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুজন শিক্ষার্থী আহত হন। তবে আহতদের নাম জানা যায়নি।  ঢাবি সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ায় দুটি জানালার কাচ ভেঙেছে। আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা বিকল্প রুট ঠিক করার পরিকল্পনা করছি।   প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধে বাস আটকে দিলে বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে গিয়ে বাস ছাড়িয়ে আনার সময় পেছন থেকে ইটপাটকেল ছোঁড়ায় কাচ ভেঙে কয়েকজন আহত হন।  এ ঘটনার পর থেকে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।   - বিষয় : - অবরোধ