রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র, কৃষিতে ঝুঁকি

AI-classifiedconfidence 73%

Why this classification

This incident was classified as criminal violence in Khagrachhari. Parties reported: Unidentified Miscreants. Reported by 1 source.

Reported by:SamakalSingle source
12/08/26•Santipur Rubber Dam, Panchhari

Killed

0

Injured

0

Summary

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীর শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ফুটো করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নদীতে জমিয়ে রাখা পানি বেরিয়ে যাওয়ায় প্রায় ১,২০০ একর জমির বোরো ও রবিশস্য চাষাবাদ চরম ঝুঁকিতে পড়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

73% · severity 3

Parties involved

Unidentified Miscreants

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/08/26open original ↗

রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র, কৃষিতে ঝুঁকি

সারাদেশ রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র, কৃষিতে ঝুঁকি × পানছড়ির চেঙ্গী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ফেলায় নদীতে জমিয়ে রাখা সেচের পানি ভাটির দিকে নেমে যায়। হঠাৎ পানিশূন্য হয়ে পড়ায় বিস্তীর্ণ বোরো ক্ষেতে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সমকাল খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৭:৫০ | প্রিন্ট সংস্করণ - অ + খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র করেছে দুর্বৃত্তরা। এতে ড্যাম থেকে পানি বেরিয়ে যাওয়ায় চলতি মৌসুমে প্রায় এক হাজার ২০০ একর জমিতে বোরো ধান ও রবিশস্য আবাদ ঝুঁকিতে পড়েছে। এতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় শত শত কৃষক। জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, চাষের সুবিধার জন্য শুকনো মৌসুমে চেঙ্গী নদীর পানির প্রবাহ ধরে রাখতে সরকার ২০১৩ সালে রাবার ড্যামটি নির্মাণ করে। ড্যামটি নির্মাণের পর থেকে পানছড়ি উপজেলার আড়াই হাজারের বেশি কৃষক বোরো ও রবিশস্য চাষাবাদে সেচ সুবিধা পেয়ে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাতের বেলায় দুর্বৃত্তরা ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে ফেলে। এর ফলে চেঙ্গী নদীতে জমিয়ে রাখা সেচের পানি ভাটির দিকে নেমে যায়। হঠাৎ পানিশূন্য হয়ে পড়ায় বিস্তীর্ণ বোরো ক্ষেতে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সঠিক সময়ে জমিতে পানি দিতে না পারলে ধানক্ষেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি কুচক্রী মহলের হীন স্বার্থের বলির পাঁঠা হয়েছেন তারা। সেচ দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এখন পুরো এক হাজার ২০০ একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম। রাবার ড্যামটি জরুরি ভিত্তিতে সংস্কার বা মেরামত করে সেচ সুবিধা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা। ড্যামটির পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা জানান, কে বা কারা অসৎ উদ্দেশ্যে ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে দিয়েছে। ফলে ড্যামে পানি সঞ্চয়ের মৌসুম বর্ষাকালেই পানি ধরে রাখা যাচ্ছে না। পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিৎ মণি চাকমা জানান, ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র করা অত্যন্ত গর্হিত কাজ। প্রশাসনের উচিত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ড্যামটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, এটা বিদেশি প্রযুক্তিতে তৈরি করা বাঁধ। স্থানীয়ভাবে মেরামত করার মতো দক্ষ লোকবল নেই। এটা মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক নাছিরউদ্দিন চৌধুরী বলেন, ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে ছিদ্র করার বিষয়ে থানায় মামলা করা হবে। ইতোমধ্যে ড্যামটি মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পস্থলে সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। বিষয় : কৃষি আরও পড়ুন সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল ঈশ্বরদীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামবাসী, মিটার রিডারকে আটকে বিক্ষোভ সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু সর্বশেষ ব্রণ তাড়াতে মুলতানি মাটি কতটা কার্যকর? বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার, আছেন তিন তারকা পেসার বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণে বোমা আতঙ্ক রক্তে শর্করা নিয়ন্ত্রণে নাশপাতি কতটা উপকারী সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ আঙুল মটকানো কি ভালো না খারাপ? ওজন কমাতে ট্রেডমিল নাকি বাইরে হাঁটা ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল আরও পড়ুন ×