রামগঞ্জে অস্ত্র উঁচিয়ে যুবদল নেতার ঘরে গুলি
Why this classification
The article describes a gun attack on a youth league leader's house with a clear perpetrator, weapon, and property damage, meeting the definition of relevant violence and occurring within the 14‑day window.
Killed
0
Injured
0
Summary
রবিবার বেলা ১১টায় রামগঞ্জের কমরদিয়া এলাকায় যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ঘরে তার ছোট ভাই সুমন মজুমদার অস্ত্র উঁচিয়ে গুলি চালায়। কোনো আহত বা নিহত হয়নি, তবে জানালার কাচ ও ফুলের টব ভেঙে যায়।
AI analysis
Category
Political Violence
Confidence
94% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রামগঞ্জে অস্ত্র উঁচিয়ে যুবদল নেতার ঘরে গুলি
রামগঞ্জে অস্ত্র উঁচিয়ে যুবদল নেতার ঘরে গুলি Advertisement লক্ষ্মীপুর, রামগঞ্জ ও রায়পুর প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ লক্ষ্মীপুরের রামগঞ্জে উঠানে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে একটি ঘরের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। পেছনে এক নারী তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। একপর্যায়ে ওই যুবককে ঘরের জানালা ভেঙে ভেতরে অস্ত্র তাক করতেও দেখা যায়। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। খোঁজ নিয়ে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গুলি ছোড়া ওই যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। তিনি পৃথক ঘরে বসবাস করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ১ মিনিট ১০ সেকেন্ডের। এটি সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ। ভিডিওতে গুলি ছোড়ার একপর্যায়ে ঘরের জানালার কাচের পাশাপাশি ফুলের টবও ভাঙতে দেখা যায় ওই যুবককে। স্থানীয় বাসিন্দারা জানান, এনজিওর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেন এলাকার কিছু মানুষ। সাত্তার মজুমদারের হস্তক্ষেপে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সুমন তার বড় ভাইয়ের ঘর লক্ষ্য করে গুলি ছোড়েন। সাত্তার বলেন, আটক এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সুমন তার ঘরে গুলি ছুড়েছে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে সুমন পলাতক। এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
