ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
Why this classification
This is a single, recent incident in Abhaynagar, Jessore, on Tuesday 7 April 2026, in which a group of local youths beat Farukh Hossain, who was suspected of stealing an e-bike, and he was declared dead at hospital. Because it is a concrete physical attack resulting in death, it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
যশোরের অভয়নগরে নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে ২০২৬ সালের ৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে চোর সন্দেহে স্থানীয়রা ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যশোরের অভয়নগর ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা নিহত ফারুক হোসেন যশোর অফিস প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০২:১৭ যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে বাবা ও বোনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় গাড়িচালকরা জানান, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের বেড থেকে রাতের আঁধারে মোবাইল ফোন চুরি করতে গিয়ে ধরা পড়েন ফারুক। কয়েক দিন পর তিনি আবারও নওয়াপাড়া-মনিরামপুর রুটের টেকার স্ট্যান্ড থেকে মোবাইল ফোন চুরি করে পালিয়ে যান। পরে বউবাজার এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। গত সোমবার পায়রা বাজার থেকে ইজিবাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ফারুক। পরদিন মঙ্গলবার আবারও দুপুরে চুরি করতে গেলে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। স্বজন জানান, নিহত ফারুক কয়েক বছর আগেও নৌবাহিনীর সদস্য ছিলেন। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তার মধ্যে মোবাইল ফোন চুরির প্রবণতা বেড়ে যায়। পরবর্তী সময়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড় ভাই ফারুক হোসেন মানসিক রোগী ছিলেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তিনি। আমার ভাই কোনো অপরাধ করলে তাঁকে পুলিশে দিত। কিন্তু এভাবে কেন পিটিয়ে হত্যা করা হবে? অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইক স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। - বিষয় : - যশোর - অভয়নগর - পিটিয়ে হত্যা
