কালীগঙ্গা নদী থেকে যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার
Why this classification
This incident was classified as criminal violence in Manikganj. Parties reported: Unknown Assailants. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
মানিকগঞ্জ সদর উপজেলায় ২৫ মার্চ ২০২৬ তারিখে কালীগঙ্গা নদী থেকে নিখোঁজ অটোরিকশাচালক রফিকের মস্তকবিহীন ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিক দুই দিন আগে নিখোঁজ হয়েছিলেন এবং তাঁর শরীরের বুক থেকে পেট পর্যন্ত কাটা ছিল।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
কালীগঙ্গা নদী থেকে যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় নদী থেকে আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর মাথা পাওয়া যায়নি। জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি মানিকগঞ্জ সদর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।এদিকে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকার বাসিন্দা রফিক নামের এক অটোরিকশাচালক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে তাঁর স্ত্রী ও বোন ঘটনাস্থলে এসে লাশটি রফিকের বলে শনাক্ত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ঘটনাস্থলে তাঁর মাথা পাওয়া যায়নি। লাশের বুক থেকে পেট পর্যন্ত কাটা ছিল।খবর পেয়ে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) মানিকগঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিন দিন পর দুই কিলোমিটার দূরে বিচ্ছিন্ন মাথা উদ্ধার
সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ে একটি ভুট্টাখেত থেকে মাথাটি উদ্ধার করে বানিয়াজুরী তদন্তকেন্দ্রের পুলিশ। আজ রোববারছবি: প্রথম আলো মানিকগঞ্জ সদর উপজেলায় মানুষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ে একটি ভুট্টাখেত থেকে মাথাটি উদ্ধার করে বানিয়াজুরী তদন্তকেন্দ্রের পুলিশ। পুলিশের ধারণা, মাথাটি ওই এলাকায় তিন দিন আগে উদ্ধার হওয়া ইজিবাইকচালক রফিক মিয়ার (২৭) লাশের। ভুট্টাখেত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তিন আগে ওই তরুণের মাথাবিহীন লাশ উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রথম আলোকে জানান, ইজিবাইকচালক রফিককে গলাকেটে হত্যার পর তাঁর মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেন হত্যাকারী ব্যক্তিরা। উদ্ধার হওয়া মাথাটি রফিকের বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে। ইজিবাইকচালক রফিকের লাশ উদ্ধারের পর করা মামলায় ঘিওর উপজেলার রাথরা গ্রামের মো. রিপন মিয়া (৩০), সদর উপজেলার পাছবারইল গ্রামের আরমান হোসেন (২০) এবং একই গ্রামের সজীব হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পিবিআই। এজাহার, পিবিআই ও সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার রাথুরা গ্রামের বাসিন্দা রফিক মিয়া ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে সদর উপজেলার পাছবারইল গ্রামে কালীগঙ্গা নদীর পাড় থেকে তাঁর মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন ইজিবাইক ছিনতাইয়ের জন্য গলা কেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেন বন্ধু ২৮ মার্চ ২০২৬ তদন্তে পিবিআই জানতে পারে, নিহত রফিক ও নির্মাণশ্রমিক রিপন মিয়া বন্ধু ছিলেন। রফিককে হত্যা করে তাঁর ইজিবাইক বিক্রির উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা করেন রিপন। মঙ্গলবার সন্ধ্যায় গাঁজা সেবনের কথা বলে রিপন, সজীব ও আরমান রফিকের ইজিবাইকে করে কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে আরমান রফিকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রিপন দা দিয়ে তাঁর গলাকেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেন। এ সময় আরমান রফিকের দুই হাত এবং সজীব তাঁর দুই পা ধরে রাখেন। হত্যার পর অভিযুক্ত ব্যক্তিরা রফিকের মাথা ও শরীর নদীতে ফেলে দেন। মাথা পানিতে ডুবে গেলেও শরীর ভেসে ওঠে। পরে তাঁরা রফিকের পেট কেটে লাশ নদীর তীরে মাটিচাপা দেন। বানিয়াজুরী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক পুলক কুমার দাস মজুমদার বলেন, আজ সকালে দিঘুলিয়া এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে এক ব্যক্তি নিজের খেতে ভুট্টা তুলতে গেলে শরীর থেকে বিছিন্ন মাথাটি দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি নদীতে নিক্ষেপ করার পর ভাসতে ভাসতে ভুট্টাখেতের পাশে নদীর তীরে আসে। পরে কুকুর বা শেয়াল সেখান থেকে মাথাটি ভুট্টাখেতে নিয়ে আসতে পারে। ফরেনসিক পরীক্ষার জন্য মাথাটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশলাশমানিকগঞ্জ সদরমানিকগঞ্জঢাকা বিভাগহত্যা
