কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি নির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস ঘটনা যেখানে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এটি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কাজ, তাই সহিংসতা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:Ajker PatrikaSingle source
05/10/26•সাহেবরামপুর ইউনিয়ন, কালকিনি

Killed

0

Injured

0

Summary

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি ২০২৬ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় ঘটে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

হাবুল শিকদারকালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম

Affected infrastructure

হাবুল শিকদারের বাড়ি

Tags

Vigilante JusticeArsonRape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 05/10/26open original ↗

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ুমিছিলও করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।আজ সোমবার সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করতে অভিযুক্ত পক্ষ বিভিন্ন লোকজনের মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করে। বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চালানো হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সোমবার সন্ধ্যায় ওই এলাকার দুই শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাবুল শিকদারের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাবুল শিকদারের বাড়ির সামনে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন বাড়িটিতে ভাঙচুর চালান। পরে সেখানে অগ্নিসংযোগ করেন।অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে ঝাড়ু মিছিল বের করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকাকালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি এ ঘটনার বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।’অভিযোগের বিষয়ে জানতে হাবুল শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।