রাজশাহীতে আম নামানোকে কেন্দ্র করে মারামারি, নিহত ১
Why this classification
প্রবন্ধে পারিবারিক দ্বন্দ্বে মারধর ও মৃত্যুর ঘটনা বর্ণিত হয়েছে, যা শারীরিক আক্রমণ এবং মৃত্যুর ফলাফল ঘটায়; তাই এটি প্রাসঙ্গিক হিংসা হিসেবে স্বীকৃত এবং ১৪ দিনের সময়সীমার মধ্যে রয়েছে।
Killed
1
Injured
2
Summary
২০২৬ সালের ২৭ জুন সন্ধ্যা ৭:৩০ টার দিকে রাজশাহী মোহনপুরের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বে আব্দুর রাজ্জাক (৫৫) মারধরে মারা যান। উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাজশাহীতে আম নামানোকে কেন্দ্র করে মারামারি, নিহত ১
রাজশাহীর মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে মারপিটে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের মধ্যে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। এনিয়ে সন্ধ্যায় বাগবিতাণ্ডার একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে মারধরে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারামারিতে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রীয়াধীন। শাহিনুল আশিক/এসএইচএ
