ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রবাসী চার ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
Why this classification
The article reports a recent murder of a student leader in Cox's Bazar, meeting the relevance and recency criteria. No political party or faction is mentioned as perpetrator, so it is classified as criminal rather than political violence.
Killed
1
Injured
0
Summary
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে গুলি করে হত্যা করা হয়েছে। তার বড় ভাই কাইছার হামিদ মামলাটি চকরিয়া থানায় দাখিল করে, মোট ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 8
Perpetrator side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রবাসী চার ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রবাসী চার ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা ইসফাতুল ইসলাম জিসান চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২১ কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত জিসানের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে চকরিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় প্রবাসী চার ভাই ও দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। গত রোববার রাত ১১টার দিকে ছাত্রদল নেতা জিসান চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে কাকারা ইউনিয়নের লোটনি গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে কাকারা সড়কের ছাবেরের দোকান নামক স্থান থেকে একদল সন্ত্রাসী মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন মেধাকচ্ছপিয়া ঢালায় ন্যাশনাল পার্কের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভরন্যার চর এলাকার মৃত আহমদ হোসেনের প্রবাসী চার ছেলে মোহাম্মদ জকরিয়া, মিজান, মিনহাজ ও নাজেম উদ্দিন, এক ছেলের স্ত্রী, বোন রাজিয়া বেগম এবং তাদের আত্মীয় চকরিয়া পৌরসভার বাটাখালীর মৃত আবচার মুন্সির ছেলে তারেকের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। ওসি আরিফুর রহমান আরও বলেন, পুলিশের ধারণা, ‘নারীঘটিত ঘটনার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। তবে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস ও এর চালককে আটক করা গেলে কোথায়, কীভাবে জিসানকে হত্যা করা হয়েছে, তার ক্লু বের করা সহজ হবে। এতে আসল খুনিদের পরিচয় বেরিয়ে আসবে।’ - বিষয় : - ছাত্রদল নেতা
