হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
Why this classification
This is a specific, concrete incident: a man named Rajjak Bayati was caught stealing a transformer in Kanthalia, Jhalakathi, beaten by a crowd on the night of 20 May 2026, and died at the health complex. The report is not a simple arrest, since it describes a fatal mob attack that occurred within the 14-day window.
Killed
1
Injured
0
Summary
কাঁঠালিয়ায় ২০ মে ২০২৬ (বুধবার) রাতে ট্রান্সফরমার চুরির সময় ধরা পড়ে রাজ্জাক বয়াতি স্থানীয় জনতার গণপিটুনিতে গুরুতর আহত হন এবং হাসপাতালে মৃত ঘোষিত হন। পরে নিহতের বোনের দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি হায়দার আলী মুন্সিকে ২১ মে রাতে গ্রেপ্তার করা হয়।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গণপিটুনিতে মৃত্যু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সংগৃহীত কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬ | ২০:১৭ | আপডেট: ২২ মে ২০২৬ | ২০:৪৯ ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত রাজ্জাক বয়াতি হত্যা মামলার প্রধান আসামি হায়দার আলী মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হায়দার আলী মুন্সি (৫৫) বাঁশবুনিয়া গ্রামের সেকেন্দার আলী মুন্সির ছেলে। এর আগে গত বুধবার দিবাগত রাতে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হন রাজ্জাক বয়াতি। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছোট বোন শিরিন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রাজ্জাক বয়াতি ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে নেওয়ার পর পাশের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার খুলতে গেলে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও রাজ্জাক ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় আরও বলা হয়, গণপিটুনির নেতৃত্ব দেন হায়দার আলী মুন্সি ও তাঁর সহযোগীরা। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলছে।
কাঁঠালিয়ায় মোটর চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মৃত্যু
কাঁঠালিয়ায় মোটর চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে মৃত্যু Advertisement কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কাঁঠালিয়ায় বৈদ্যুতিক মোটর চুরির প্রস্তুতিকালে গণপিটুনিতে রাজ্জাক হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজ্জাক হাওলাদারের বাড়ি বাশবুনিয়া গ্রামে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন। জানা যায়, রাজ্জাক হাওলাদার উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির বৈদ্যুতিক মোটর চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
