তুচ্ছ ঘটনার জেরে ভাতিজাকে কুপিয়ে জখম
Why this classification
This is a real, recent knife attack in which the victim's uncle and cousin hacked him with a machete in a farm field, causing wounds to his stomach and back and a broken left arm. The attack follows a long-running family dispute, so it counts as violence under the rules.
Killed
0
Injured
1
Summary
চুয়াডাঙ্গা সদরের উকতো গ্রামে ২০২৬ সালের ১০ মে (রোববার) দুপুরে মাঠে কাজ করার সময় খলিল মণ্ডল (৪৩) নামের এক ব্যক্তিকে তার চাচা ইসমেইল ও চাচাতো ভাই খাইরুল দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। ছোট ভাইয়ের পাটখেতে বিষ প্রয়োগ ঘিরে পূর্ব থেকে চলা বিরোধের জেরে এই হামলার অভিযোগ উঠেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
তুচ্ছ ঘটনার জেরে ভাতিজাকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা সদরের উকতো গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খলিল মণ্ডল (৪৩) নামের একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন। রোববার (১০ মে) দুপুরে উপজেলার একটি কৃষি মাঠে এ ঘটনা ঘটে। আহত খলিল মণ্ডল সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের উকতো গ্রামের নতুনপাড়ার বাসিন্দা ও মৃত ফজলু রহমানের ছেলে। খলিল মণ্ডল অভিযোগ করে বলেন, আমি সকালে মাঠে গিয়ে আমার জমিতে কাজ করছিলাম। হঠাৎ আমার চাচা ইসমেইল ও চাচাতো ভাই খাইরুল সেখানে আসে। কোনো ধরনের কথা না বলেই তাদের হাতে থাকা দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে আমি গুরুতর আহত হই। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি আরও বলেন, আমার ছোট ভাই তার নিজ পাটখেতে বিষ দিয়েছিল। সেই বিষের প্রভাবে পাশে থাকা আমার চাচাতো ভাইয়ের দু-একটি গাছের পাতার ক্ষতি হতে পারে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আমার ওপর হামলা চালানো হয়েছে। আহতের ছোট ভাই জলিল বলেন, আমি প্রায় এক সপ্তাহ আগে আমার পাটখেতে বিষ দিয়েছিলাম। সেই বিষের প্রভাবে পাশের জমিতে থাকা চাচাতো ভাইয়ের দু-একটা কচুর পাতা পুড়তে পারে। কিন্তু এরপরও আমার চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, তখন তারা কিছুই বলেনি। আজ সকালে আমার ভাই মাঠে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। এ ছাড়া, তাদের সঙ্গে পূর্বে থেকেই বিরোধ চলে আসছিল কিছু কারণে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, খলিল মণ্ডল নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তার পেট ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং বাম হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি এখনো আমার জানা নেই। আফজালুল হক/এএমকে
