মেয়ে ঘরে ঢুকেই দেখেন মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ
Why this classification
This is a single, concrete incident from April 7, 2026 in Shibganj, Bogura, in which a husband allegedly stabbed his wife to death, and her body was found the next day. A killing by stabbing is a fatal attack, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ায় (৭ এপ্রিল ২০২৬) রাতে পারিবারিক কলহের জেরে স্বামী মিন্টু মিয়া ছুরিকাঘাতে স্ত্রী শিল্পী বেগমকে (৩৬) হত্যা করে পালিয়ে যান। বুধবার দুপুরে মেয়ে বাড়িতে এসে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান, পরে পুলিশ লাশ উদ্ধার করে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মেয়ে ঘরে ঢুকেই দেখেন মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ
মেয়ে ঘরে ঢুকেই দেখেন মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম বগুড়ার শিবগঞ্জে শিল্পী বেগম (৩৬) নামে গৃহবধূকে নিজ শয়ন ঘরে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার মেয়ে ঘরে ঢুকেই মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান। মঙ্গলবার রাতে উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ায় এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। বুধবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্বজনরা জানান, নিহত শিল্পী বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ার মিন্টু মিয়ার স্ত্রী। তাদের একমাত্র মেয়েকে একই এলাকায় বিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে শুধু মিন্টু মিয়া ও স্ত্রী শিল্পী বেগম থাকতেন। মিন্টু ভবঘুরে ও মাঝে মাঝে কাঁচামরিচের ব্যবসা করেন। বুধবার বেলা ১২টার দিকে মেয়ে বাড়িতে এসে দেখেন শিল্পী বেগমের রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তার বাবা বাড়িতে নেই। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক কলহে ভবঘুরে মিন্টু মিয়া মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকালের মধ্যে ছুরিকাঘাতে স্ত্রী শিল্পী বেগমকে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা ও হত্যা মামলার প্রস্তুতি চলছে।
