ময়মনসিংহে ছেলের গুলিতে বাবাসহ আহত ৩
Why this classification
This is a single, concrete incident on 12 April 2026 in which a son allegedly fired at his father during an argument at his office, injuring three people. Gunfire was heard by locals, but doctors found no signs of a bullet wound, so the shooting is reported but not yet confirmed.
Killed
0
Injured
3
Summary
১২ এপ্রিল ২০২৬ দুপুরে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড়ে বাবা-ছেলের দীর্ঘদিনের বিরোধের জেরে ছেলে রানা তার বাবা খোকা মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এতে বাবাসহ অন্তত তিনজন আহত হন, তবে চিকিৎসক গুলির চিহ্ন পাননি এবং এক্স-রে পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP, Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ময়মনসিংহে ছেলের গুলিতে বাবাসহ আহত ৩
সারাদেশ ময়মনসিংহ ময়মনসিংহে ছেলের গুলিতে বাবাসহ আহত ৩ জেলা প্রতিনিধি ময়মনসিংহ ১২ এপ্রিল ২০২৬, ১৮:১৮ অ+ অ- ময়মনসিংহের ভালুকায় বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তারা অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শুনেছেন। বিজ্ঞাপন এ ঘটনায় রানার বাবা খোকা মিয়া (৫০) আহত হন। এসময় খোকা মিয়ার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামে আরও একজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের একজনও আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খোকা ও খোকার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলে দুইজন দুই পক্ষের হয়ে কাজ করেন। খোকা বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করেন এবং তার ছেলে রানা স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে কাজ করেন। এরপর থেকে তাদের বিরোধ আরও বৃদ্ধি পায়। ঘটনার দিন দুপুরে নামাজের সময় কয়েকজন লোকসহ ছেলে রানা তার অফিসে বসে ছিলেন। এ সময় খোকা ওই অফিসে গিয়ে অফিস বন্ধ করতে বললে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা যায়। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। বিজ্ঞাপন স্থানীয় বাসিন্দা ইমরান জানান, খোকা ও তার ছেলে রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীদের শরীরে গুলির আলামত পাওয়া যায়নি, তবে তারা গুলির কথা বলেছেন। গুলি আছে কিনা তা এক্স-রে করার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজ্ঞাপন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পাশাপাশি তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতাও ছিল। এর জের ধরে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ছেলে বাবার প্রতি আক্রমণাত্মক আচরণ করে। এ সময় গুলির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। এসএইচএ
