বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার

AI-classifiedconfidence 80%

Why this classification

This is a single, concrete incident in which six rubber garden workers were abducted in Lama, Bandarban on 23 April 2026, and the army rescued them after the kidnappers fled. The article does not identify the abductors or their motive, and no injuries or deaths are reported, so the severity is moderate.

Reported by:JugantorSingle source
23/04/26•হাতিরডেরা-টংকাবতী এলাকা, লামা উপজেলা

Killed

0

Injured

0

Summary

বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকা থেকে ২০২৬ সালের ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ৬ জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করা হয়। সেনাবাহিনীর টহলদলের অভিযানের মুখে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে পালিয়ে যায় এবং পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Unidentified kidnappersBangladesh Army patrol teamRubber garden workers (6)

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 25/04/26open original ↗

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার

সেনাবাহিনীর অভিযান বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকায় ওই ছয় শ্রমিককে অপহরণ করা হয়। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) হাতিরডেরা-টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক টহলদল অভিযান শুরু করে। নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের পর সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোঁটার পর সেনাবাহিনীর টহলদল তাদের নিরাপদে উদ্ধার করে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।