চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, সিগারেটের ছ্যাঁকা

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, specific incident in Lakshmipur, reported as occurring on Thursday night (26 March 2026), which is within the recent window. Two children suspected of stealing 800 taka were beaten, tied up, and burned with a cigarette by a shopkeeper and his men, and both were hospitalised.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
26/03/26•দক্ষিণ মার্কাস মসজিদ এলাকা, রায়পুর

Killed

0

Injured

2

Summary

লক্ষ্মীপুরের রায়পুরে (২৬ মার্চ ২০২৬) রাত ১১টার দিকে চুরির অপবাদে মুদি দোকানি মনির হোসেন ও তার লোকজন দুই শিশুকে হাত বেঁধে মারধর করে এবং একজনের মুখে সিগারেটের ছ্যাঁকা দেয়। আহত শিশু দুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মনির হোসেন (মুদি দোকানি)মনির হোসেনের লোকজনডা. মো. জহিরুল ইসলাম (সদর হাসপাতালের মেডিকেল অফিসার)ওয়াহিদ পারভেজ (সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)মুজাহিদ হোসেন (৯, নির্যাতিত শিশু)জিহান হোসেন (১২, নির্যাতিত শিশু)

Tags

Thief CaughtVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 12/05/26open original ↗

দুধের শিশুকে নিয়ে দুই দিন কারাগারে মা, বুধবার জামিন শুনানি

লক্ষ্মীপুরে একটি মারধরের মামলায় দুধের শিশুকে নিয়ে ফারহানা আক্তার শিল্পি নামে এক নারী দুই দিন ধরে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বুধবার (১৩ মে) আদালতের জামিন শুনানি রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় আসামির আইনজীবী মহসিন কবির স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের পেশকার দেলোয়ার হেসেন বলেন, সিআর ৫৬৫ মামলায় সোমবার (১১ মে) আসামি শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এইদিন দুপুরে আদালতের বিচারক শাহ জামাল এ নির্দেশ দেন। পরে আসামিদের আদালতের পুলিশ হাজতে পাঠানো হয়। আসামির সঙ্গে দুধের শিশু কারাগারে নেওয়ার বিষয়টি জানা ছিল না। পরে শুনেছি। আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান বলেন, আগামিকাল (বুধবার) শুনানি রয়েছে। জামিন হবে বলে আশা করছি। আসমি ফারহানার আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায় শিল্পিকে মারধর করা হয়। কিন্তু শিল্পির হাতে কোনো রড ছিল না। সে কাউকে আঘাতও করেনি। এরপরও বাদী মাহাতাবকে মাথায় গুরুত্বর আঘাতের অভিযোগে শিল্পিকে বিচারক কারগারে পাঠিয়েছে। তার সঙ্গে এখন দুধের শিশু সিয়ামও কারাগারে। অথচ মেডিকেল সার্টিফিকেটে আঘাতটিকে সাধারণ ছিল বলে উল্লেখ করে চিকিৎসক। এতে ঘটনাটি জামিনযোগ্য হলেও শিল্পিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার জামিন শুনানি রয়েছে। বাদীর আইনজীবী জসিম উদ্দিন সুমন বলেন, মামলায় দুই আসামিকে আদালত কারাগারে পাঠিয়েছে। তারা জামিন চাইলে আদালতের বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন। নিয়ম রয়েছে সাত দিন পর তারা ফের জামিন আবেদন করতে পারবেন। বুধবার জামিন শুনানি আছে কি না জানা নেই। লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে একটি মামলায় তার মা শিল্পি এ কারাগারে আছেন। সোমবার বিকেলে তাদেরকে কারাগারে আনা হয়। হাসান মাহমুদ শাকিল/এএমকে

Source 2: Jugantor · 28/03/26open original ↗

চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, সিগারেটের ছ্যাঁকা

চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, সিগারেটের ছ্যাঁকা Advertisement রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের দক্ষিণ মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিত এক শিশুর নাম মুজাহিদ হোসেন (৯)। সে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে। অপর শিশুর নাম জিহান হোসেন (১২)। সে ভবানীগঞ্জে চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে। জানা যায়, মনির হোসেন নামে এক ব্যক্তির জেলা শহরের মার্কাস মসজিদ এলাকায় মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দোকান থেকে ৮০০ টাকা চুরি হয়। ওই টাকা চুরির অভিযোগে মুজাহিদ হোসেন ও জিহান হোসেনকে ধরে বেদম মারধর করেন মনির হোসেন ও তার লোকজন। পরে হাত বেঁধে আবার শিশু দুটিকে নির্যাতন করা হয়। একপর্যায়ে জিহান হোসেনের মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পাশাপাশি দুই শিশুর অভিভাবকদের খবর দেন মনির হোসেন। অভিভাবকরা আসলে জোর করে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর দুই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, অন্যায়ভাবে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। তারা চুরির সঙ্গে জড়িত নয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। জানতে চাইলে মুদি দোকানি মনির হোসেন বলেন, আমার দোকানের ক্যাশ থেকে ৮০০ টাকা চুরি করেছে তারা। বিষয়টি স্বীকারও করেছে। আর হাত বেঁধে নয়, একটি থাপ্পড় দিয়েছি। এর বেশি কিছু নয়। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া এক শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকাও রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, চুরি করলে প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।