কলমাকান্দার ছাত্রদল নেতাকে বহিষ্কারের নেপথ্যে...

AI-classifiedconfidence 75%

Why this classification

This is a concrete incident in which a Chhatra Dal leader and several others allegedly attacked a union parishad member with sharp weapons, injuring him, and the victim was taken to hospital. The attack happened within the last 14 days, and the article reports it as a specific event rather than commentary, although the accused denies the allegations.

Reported by:JugantorSingle source
16/03/26•লেঙ্গুরার বটতলা বাজার

Killed

0

Injured

1

Summary

নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন (৯ মার্চ ২০২৬) বটতলা বাজারে ইউপি সদস্য হোসেন আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এর আগে একটি ঘর দখলের চেষ্টার ঘটনায় স্থানীয়দের প্রতিবাদের মুখে পিছু হটতে হয়েছিল, পরে জেলা ছাত্রদল নাজমুলকে বহিষ্কার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

75% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Nazmul Islam (Lengura Union Chhatra Dal General Secretary, expelled)Hossain Ali (Union Parishad member)Nasir (named by accused as the attacker of the UP member)Netrokona District Chhatra Dal (expulsion notice issued by Office Secretary Ashraful Islam Khan Pathan)

Affected infrastructure

UP member's house/shop (land-grab attempt at Batatala Bazar)

Tags

Land DisputeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/03/26open original ↗

কলমাকান্দার ছাত্রদল নেতাকে বহিষ্কারের নেপথ্যে...

কলমাকান্দার ছাত্রদল নেতাকে বহিষ্কারের নেপথ্যে... Advertisement কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার কলমাকান্দায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা নাজমুল ইসলাম কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সংগঠনটি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাজমুল ইসলামের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবেই সংগঠন বহন করবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে। স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহ আগে লেঙ্গুরার বটতলা বাজারে স্থানীয় ইউপি সদস্য হোসেন আলীর একটি ঘর দখলের চেষ্টা চালানো হয় নাজমুলের নেতৃত্বে। তবে স্থানীয়দের প্রতিবাদে তারা পিছু হটে। এ ঘটনার জেরে গত সোমবার নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে ইউপি সদস্য হোসেন আলীর উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বটতলা বাজারে স্থানীয় লোকজন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিক্ষোভ মিছিল করেন। তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল ইসলাম বলেন, তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি সদস্যকে কুপিয়েছেন নাসির নামে স্থানীয় এক ব্যক্তি বলে দাবি করেন তিনি।