ছেলেকে শ্বাসরোধে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a valid violent incident because a five-year-old boy was strangled to death in Barura, Comilla, on the night of 17 March 2026, and the mother also died. Police initially say the mother killed the child and then herself, while the family alleges that the husband and in-laws planned the killings, so the case is classified as a murder incident.

Reported by:JugantorSingle source
17/03/26•দেওড়া এলাকা, বরুড়া পৌরসভা

Killed

2

Injured

0

Summary

কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া এলাকায় ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার) রাতে পারিবারিক কলহের জেরে প্রবাসী কাউসার হোসেনের স্ত্রী নাদিয়া আক্তার পান্না তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। নিহতের পরিবার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের পরিকল্পিত হত্যার অভিযোগ করেছে, যদিও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

কাউসার হোসেন (প্রবাসী, নিহতের স্বামী)নাদিয়া আক্তার পান্না (নিহত মা)আব্দুল্লাহ (৫), নিহত শিশুশ্বশুর ও শাশুড়ি (পরিবারের অভিযোগে অভিযুক্ত, নাম উল্লেখ নেই)সঞ্জয় সরকার, পরিদর্শক (তদন্ত), বরুড়া থানা

Affected infrastructure

ঘরের দরজা (ভাঙা)

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 18/03/26open original ↗

ছেলেকে শ্বাসরোধে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছেলেকে শ্বাসরোধে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। বুধবার দুপুরে মৃত মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে ভিকটিম পরিবারের দাবি পরিকল্পিতভাবে স্বামী এবং তাদের স্বজনরা তাদের হত্যা করেছে। এর আগে মঙ্গলবার রাতে বরুড়া পৌরসভার দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, বরুড়া পৌরসভার দেওড়া এলাকার বাসিন্দা কাউসার হোসেন প্রবাসে থাকেন। মঙ্গলবার রাতে কাউসারের সঙ্গে স্ত্রী নাদিয়া আক্তার পান্নার ঝগড়াঝাটি হয়। পরে নাদিয়া রাগ করে ছেলেকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এ সময় শিশু আব্দুল্লাহকে (৫) অচেতন ও পান্নাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের দাবি সন্তানকে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর থানার পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল করেন। ভিকটিম পরিবারের অভিযোগ, পান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বামী, শ্বশুর ও শাশুড়ির নির্যাতনে পান্না মারা গেছেন। এ বিষয়ে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে ছেলেকে হত্যার পর প্রবাসীর স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন। আমরা লাশের সুরতহাল করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।