গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Gazipur. Parties reported: Hijackers, Auto-rickshaw Driver. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
05/08/26•Kalampur, Kaliakair

Killed

1

Injured

0

Summary

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. সুমন মিয়া (২৪) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ২০২৬ সালের ৫ আগস্ট রাতে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 7

Parties involved

HijackersAuto-rickshaw Driver

Tags

RobberyMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 19/05/26open original ↗

সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন, যুবক আহত

সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন, যুবক আহত Advertisement টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৬ পিএম গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমান স্বামী সুজন (৩৩) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) বিকালে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাহজাহানের বাড়িতে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার পর সাবেক স্বামী জাকির হোসেনকে আটক করেছে এলাকাবাসী। নিহত নাজমিন আক্তার বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুলখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। তিনি দুই মাস আগে পূর্ব আরিচপুর জামাই বাজার শাহজাহানের ভাড়া বাড়িতে বর্তমান স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন। আশপাশের ভাড়াটিয়ারা জানান, গত কয়েক বছর আগে জাকির হোসেনের সঙ্গে নাজমিনের বিয়ে হয়। ৫-৬ মাস আগে নাজমিন জাকিরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। পরে প্রাইভেটকার চালক সুজনের সঙ্গে নাজমিনের বিয়ে হলে তারা টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাকির হোসেন নাজমিনের বাসায় গিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে জাকিরের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে নাজমিনের পেটে উপর্যুপরি আঘাত করেন। বিষয়টি টের পেয়ে বর্তমান স্বামী সুজন এগিয়ে এলে তাকেও জাকির ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয় এবং সুজন গুরুতর আহত হন। এলাকাবাসী আহত সুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায় এবং ঘাতক জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, ঘাতক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

Source 2: Prothom Alo · 06/08/26open original ↗

গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা

লাশপ্রতীকী ছবি গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে উঠে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা অটোরিকশাটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি সপরিবার উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে রাত সাড়ে আটটার দিকে তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী সুমন মিয়ার অটোরিকশা ভাড়া করে। পরে কালামপুর এলাকার দিকে যাওয়ার পথে আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। এ সময় সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। ছিনতাইকারীরা চালকের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। সহিদুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা রক্তাক্ত অবস্থায় অটোরিকশাচালককে দেখতে পান। আশপাশে খোঁজাখুঁজি করে কাউকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা চালকের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন কালিয়াকৈরগাজীপুরঅপরাধঢাকা বিভাগহত্যাছিনতাই