লাঠিসোঁটা নিয়ে যুবকদের ‘অভিযান’, কারণ জানতে চাওয়ায় হামলায় প্রবাসীর মৃত্যু
Why this classification
This incident was classified as criminal violence in Chandpur. Parties reported: Local Youths, Shahjahan Patwary. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
চাঁদপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানের নামে লাঠিসোঁটা নিয়ে নামা যুবকদের হামলায় শাহজাহান পাটওয়ারী নামের এক প্রবাসী নিহত হয়েছেন। ২০২৬ সালের ৬ আগস্ট বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ফরিদগঞ্জে প্রতিবাদ করায় হামলা গ্রেফতার ২
শিশুকে যৌন হয়রানি ফরিদগঞ্জে প্রতিবাদ করায় হামলা গ্রেফতার ২ Advertisement ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফরিদগঞ্জে শিশুকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ওই শিশুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় শিশুর দুই চাচাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ও তার বাবাকে গ্রেফতার করেছে। উপজেলার দক্ষিণ চর বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত মঙ্গলবার বিকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এসময় একই বাড়ির তাফাজ্জল হোসেনের ছেলে পারভেজ চকলেট ও আচারের লোভ দেখিয়ে শিশুটিকে নির্জনে নিয়ে যৌন হয়রানি করে। এদিকে দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা তাকে খোঁজাখুঁজি ও ডাকাডাকি শুরু করলে পারভেজ তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় শিশুটি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুর পরিবার এ বিষয়ে পারভেজের কাছে কৈফিয়ত চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পারভেজ, তার ভাই ইয়াসিন, বাবা তাফাজ্জল হোসেন ও চাচা মানিক হোসেন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় শিশুটির চাচা জামাল হোসেন ও মিজানের মাথা ফেটে যায়। এছাড়া জসিম ও শিশুর মাকেও বেদম মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে শিশুর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল অভিযুক্ত পারভেজ ও তার বাবা তাফাজ্জল হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।’
লাঠিসোঁটা নিয়ে যুবকদের ‘অভিযান’, কারণ জানতে চাওয়ায় হামলায় প্রবাসীর মৃত্যু
শাহজাহান পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলায় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবকের ‘মাদকবিরোধী অভিযানের’ সময় কারণ জানতে চাওয়ায় হামলায় শাহজাহান পাটওয়ারী (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মহামায়া মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। স্থানীয়দের ভাষ্য, মান্দারী এলাকায় কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে ‘মাদকবিরোধী অভিযান’ চালান। এ সময় শাহজাহান পাটওয়ারী এর কারণ জানতে চান। তখন ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। নিহত শাহজাহান পাটওয়ারীর ভাই ইয়াসিন পাটওয়ারী অভিযোগ করেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। সামনে নির্বাচন। আমার জনপ্রিয়তা দেখে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ এনেছে।’ লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলামৃত্যুচাঁদপুরচাঁদপুর সদরচট্টগ্রাম বিভাগঅভিযান
