গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident from this morning in Gangni, Meherpur, in which a crowd severely beat a man caught stealing from a tyre shop, and he died. The victim's identity is still unknown, and police have sent the body to the morgue.

Reported by:Ajker PatrikaSingle source
02/06/26•বামন্দী বাসস্ট্যান্ড এলাকা, গাংনী

Killed

1

Injured

0

Summary

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোরে টায়ারের দোকানে চুরির চেষ্টাকালে ধরা পড়া এক অজ্ঞাতপরিচয় যুবক স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

অজ্ঞাতপরিচয় যুবক (নিহত, চোর চক্রের সদস্য বলে অভিযোগ)বাদল হোসেন (দোকানমালিক)তুষার আহমেদ (দোকানের কর্মচারী)ভেন্ডি আলী (স্থানীয়)আমিরুল ইসলাম (স্থানীয়)এসআই রফিকুল ইসলাম (বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ)শাহ আলম (বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান)উত্তম কুমার দাস (গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)

Affected infrastructure

টায়ারের দোকানদোকানের গ্রিল ও তালাদোকান থেকে চুরি হওয়া টায়ার ও অন্যান্য মালামাল

Tags

LynchingThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 02/06/26open original ↗

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

মেহেরপুরের গাংনীতে ট্রাকের টায়ার চুরির চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।দোকানমালিক বাদল হোসেন জানান, ভোরে তিনি জানতে পারেন তাঁর টায়ারের দোকানে চুরি হয়েছে। তাঁর ছোট ভাই দোকানে অবস্থান করছিলেন। গ্রিল কাটা ও তালা ভাঙার বিষয়টি টের পেয়ে তিনি দোকান থেকে বের হলে চোরের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় চোর চক্রের আরও কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হয়। ছোট ভাই চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে চোর চক্রের চারজন পালিয়ে যায় এবং একজনকে ধরে ফেলা হয়। এরপর গণপিটুনিতে ওই ব্যক্তি মারা যায়। দোকান থেকে টায়ারসহ কিছু মালামাল চুরি হয়েছে বলেও জানান তিনি। দোকানের কর্মচারী তুষার আহমেদ বলেন, ভোরে চার-পাঁচজনের একটি চোর চক্র দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে টায়ার চুরির চেষ্টা করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। স্থানীয় ভেন্ডি আলী বলেন, ‘আমরা সকালে শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখি চোর চক্রে এক সদস্যকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।’স্থানীয় আমিরুল ইসলাম বলেন, ভোরে চোর চক্রের এক সদস্যকে স্থানীয়রা গণপিটুনি দিলে পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তিনি গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর খবর পান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ‘সকালে শুনতে পেলাম চোর চক্রের এক সদস্যকে স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। তার নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’