বাড়ির ফটকে ককটেলসদৃশ বস্তু, চিরকুটে লেখা ‘ভালো থাকিস’
Why this classification
Someone placed a cocktail-like explosive device at a house gate in Tentulbaria village, Gangni, Meherpur, on the morning of 6 May 2026, with a note reading 'ভালো থাকিস'. The device was found and removed by police before it went off, so no one was hurt, but planting an explosive to frighten a household is a violent act and not just a verbal threat.
Killed
0
Injured
0
Summary
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে ৬ মে ২০২৬ সকালে সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু পাওয়া যায়, যার গায়ে ‘ভালো থাকিস’ লেখা চিরকুট ছিল। পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়েছে এবং কে বা কারা এটি রেখেছে তা তদন্ত করা হচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বাড়ির ফটকে ককটেলসদৃশ বস্তু, চিরকুটে লেখা ‘ভালো থাকিস’
বাড়ির ফটকে ককটেলসদৃশ বস্তু, চিরকুটে লেখা ‘ভালো থাকিস’ Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:০৮ পিএম মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যক্তির বাড়ির ফটক থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার। সংগৃহীত ছবি মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যক্তির বাড়ির ফটক থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল নয়টায় উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আজ সকালে তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গাংনী থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি কালো টেপ দিয়ে মোড়ানো এবং দেখতে ককটেলের মতো। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কোনো পক্ষ এটি রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এ পর্যন্ত ১১টি বোমা ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কালো টেপে মোড়ানো ওই বস্তুর গায়ে সাদা কাগজে কিছু লেখা দেখা গেছে। এতে লেখা হয়েছে, ‘হাত দিলে বাসস্টো, ভালো থাকিস। বাই, বাই।’ বস্তুটি বর্তমানে থানা হেফাজতে আছে জানিয়ে গাংনী থানার পুলিশ কর্মকর্তা আল মামুন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাড়ির ফটকে ককটেলসদৃশ বস্তু, কাগজে লেখা—‘হাত দিলে বাসস্টো, ভালো থাকিস’
একটি বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো অবস্থায় পড়ে ছিল বস্তুটি। আজ বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামেছবি: প্রথম আলো মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যক্তির বাড়ির ফটক থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গাংনী থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি কালো টেপ দিয়ে মোড়ানো এবং দেখতে ককটেলের মতো। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কোনো পক্ষ এটি রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এ পর্যন্ত ১১টি বোমা ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কালো টেপে মোড়ানো ওই বস্তুর গায়ে সাদা কাগজে কিছু লেখা দেখা গেছে। এতে লেখা হয়েছে, ‘হাত দিলে বাসস্টো, ভালো থাকিস। বাই, বাই।’ বস্তুটি বর্তমানে থানা হেফাজতে আছে জানিয়ে গাংনী থানার পুলিশ কর্মকর্তা আল মামুন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন উদ্ধারমেহেরপুরগাংনীখুলনা বিভাগ
