সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 90%

Why this classification

একটি ১৩ বছর বয়সী স্কুলছাত্রী জাম কুড়াতে গিয়ে অপহৃত হয়; তিন দিন পর পুলিশ তাকে উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে। এটি একটি সাম্প্রতিক অপরাধমূলক সহিংসতার ঘটনা, তাই অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
09/06/26•Hathazari

Killed

0

Injured

0

Summary

হাটহাজারীতে জাম কুড়াতে গিয়ে ১৩ বছর বয়সী স্কুলছাত্রী সুমাইয়া হাসান অপহৃত হন। তিন দিন পর শুক্রবার রাতে সীতাকুণ্ড থেকে পুলিশ তাকে উদ্ধার করে এবং দুই আসামিকে গ্রেফতার করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Sumaiya HasanNurul AlamShahadat

Tags

KidnappingChild Abduction

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/06/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল বৈরিতা যে কতখানি আবেগঘন হতে পারে, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল কালীগঞ্জে। শনিবার বিকালে উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে আর্জেন্টিনার কট্টর সমর্থক ইসতিয়াকুল হক ইমন দুধ দিয়ে গোসল করে চিরশত্রু ব্রাজিলে যোগ দিয়েছেন। ইমনের ওই দলবদলকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্রাজিল সমর্থকরা। কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত এক সমর্থকসহ দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে নবীপুর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন নবীপুরের ইমন এবং নাজমুল। মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি পর্তুগালের পতাকা টানাতে গিয়ে অজ্ঞান যুবক পলাশবাড়ীতে শনিবার পর্তুগালের পতাকা টানাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শামিম নামে এক যুবক। ফায়ার সার্ভিসের সদস্যরা বড় একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন। শামিম পলাশবাড়ীর বৈরিহরিণমারী গ্রামের শহিদুলের ছেলে। বিশ্বকাপ উন্মাদনা ঘিরে পর্তুগালের পতাকা টানাতে কদম গাছে ওঠেন শামিম। এসময় অসুস্থ হয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। গাইবান্ধা প্রতিনিধি জাম কুড়াতে গিয়ে অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ২ হাটহাজারীতে জাম কুড়াতে গিয়ে সুমাইয়া হাসান (১৩) নামে এক স্কুলছাত্রী অপহরণের তিন দিন পর শুক্রবার রাতে সীতাকুণ্ড পৌরসভা এলাকার ডাচ্-বাংলা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের নুরুল আলম ও শাহাদাত। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ‘মাদক নয় শিক্ষা চাই, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শনিবার দুপুরে রায়পুরের চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বটতলায় মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান বক্তাদের। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি কাউনিয়ায় কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বৃদ্ধার মৃত্যু কাউনিয়ায় ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে শুক্রবার বিকালে হারাগাছ ইউনিয়নের পূর্ব সোনাতন গ্রামের আয়েশা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আয়েশা বেগম ছাগলকে খাওনোর জন্য মই দিয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ার সময় পা পিছলে পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ফেটে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশার মৃত্যু হয়। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা কমপ্লেক্সের মাঠে ওই মেলা উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন ইউএনও রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী, গোলাম কবির চৌধুরী প্রমুখ। গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি রায়পুরে পুকুরের মাছ লুট রায়পুরে শনিবার গভীর রাতে সোনাপুর ইউপির বাসাবাড়ী বাজার এলাকার চাষি আমানত হোসেনের পুকুর থেকে চার লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমানত বলেন, এলাকার লন্ডন প্রবাসী মনোয়ারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তারই স্বজন মুক্তার, মিন্টু, ওহিদ, ইব্রাহিমের সঙ্গে কথাকাটাকাটি হয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ গাইবান্ধায় তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, শিশু নারী ধর্ষণ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধা শহরের রেলগেট থেকে শনিবার দুপুরে সিপিবির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি