পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

Armed attackers shot and killed Ali Hossain alias Thakur on Monday 8 June 2026 in Masum Bazar, Pabna, a clear murder with a bullet wound and one death. The article also reports a separate stabbing of a college student the same day, which is recorded only in the summary and not as a second event.

Reported by:JugantorSingle source
08/06/26•মাসুম বাজার এলাকা, পাবনা শহর

Killed

1

Injured

0

Summary

সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে পাবনা শহরের মাসুম বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) ঘটনাস্থলেই নিহত হন। একই দিনে পৃথক ঘটনায় সাঁথিয়ার শিবরামপুর গ্রামের নুরুল ইসলাম নামে এক অনার্স প্রথম বর্ষের ছাত্র কুপিয়ে খুন হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Purba Bangla Sarbahara Party

Other actors

আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩), পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতাতারিকুল ইসলাম, ওসি, পাবনা সদর থানা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Purba Bangla Sarbahara Party

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/06/26open original ↗

পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা

পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা Advertisement পাবনা প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:১৮ এএম প্রতীকী ছবি পাবনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মাসুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় খুন হন সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র নুরুল ইসলাম। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আলী হোসেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, আলী হোসেন মোটরসাইকেল যোগে তার ছেলেকে শহরের একটি মাদ্রাসায় পৌঁছে দিতে আসেন। এ সময় ওঁৎপেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে দুষ্কৃতকারীরা নুরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।