টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ফেডারেশনের নেত্রী অবরুদ্ধ

AI-classifiedconfidence 80%

Why this classification

The article describes a specific incident in which a student federation leader was confined and physically assaulted at Tangail Medical College Hospital, allegedly by intern doctor Dipu, who raised his hand against her. The report is about a new physical attack rather than just a reaction to an earlier event, and the incident is in Bangladesh, so it qualifies as violence. No injuries or deaths were reported.

Reported by:JugantorSingle source
04/03/26•Tangail Medical College Hospital

Killed

0

Injured

1

Summary

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ জানাতে গিয়ে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে, যেখানে দিপু নামের এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনা হয়েছে। হাসপাতালের পরিচালক জানান, প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে এবং পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Chhatra Federation

Other actors

Fatema Rahman Bithi (Tangail District Chhatra Federation President)Dipu (Intern Doctor)Abdul Quddus (Director, Tangail Medical College Hospital)

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Chhatra Federation

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/03/26open original ↗

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ফেডারেশনের নেত্রী অবরুদ্ধ

অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র ফেডারেশনের নেত্রী অবরুদ্ধ Advertisement যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাতেমা রহমান বীথি বলেন, আমি এক ব্রেন স্ট্রোক করা রোগীর খোঁজখবর জানতে এক চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে যোগযোগ করতে বলেন। তিনি উচ্চস্বরে কথা বলতে থাকেন। ইন্টার্ন চিকিৎসকদের ডেকে ভিডিও করতে বলেন। একপর্যায়ে তারা আমাকে অবরুদ্ধ করে রাখেন। দিপু নামে এক ইন্টার্ন চিকিৎসক আমার গায়ে হাত তোলেন। তিনি আরও বলেন, ‘আমি টাঙ্গাইলের একজন সচেতন নাগরিক। যেখানে জনগণের টাকার সরকারি কর্মচারীদের বেতন হয়। সেখানে অব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গেলে অবরুদ্ধ ও লাঞ্ছিত হতে হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, দুপুরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়েছিল। কোনো পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।