নবীগঞ্জে সংঘর্ষে নারী শিশুসহ আহত শতাধিক
Why this classification
This is a single, concrete incident that happened on Monday, 2 March 2026, in which hundreds of local people from two feuding sides attacked each other with traditional weapons for about two hours. More than 100 people were injured, and 38 were sent to Sylhet Osmani Medical College Hospital, so it qualifies as a physical clash.
Killed
0
Injured
100
Summary
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বাঁশডর) গ্রামে ২০২৬ সালের ২ মার্চ (সোমবার) সকালে বাড়ির রাস্তা নিয়ে দুই পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে জড়ান। এতে নারী-শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হন, যার মধ্যে গুরুতর আহত ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 100
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নবীগঞ্জে সংঘর্ষে নারী শিশুসহ আহত শতাধিক
পূর্ব বিরোধের জের নবীগঞ্জে সংঘর্ষে নারী শিশুসহ আহত শতাধিক Advertisement নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (বাঁশডর) গ্রামে পূর্ব বিরোধের জেরধরে সোমবার সকালে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী সংঘর্ষে নারী, শিশুসহ উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাঁশডর) গ্রামের একই গোষ্ঠীর আব্দুল মন্নাফ এবং মাসুক মিয়ার মধ্যে ইসমত আলীর বাড়ির রাস্তাকে কেন্দ্র করে মাস দুয়েক ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরধরে রবিবার রাতে আব্দুল মন্নাফ পক্ষের লোকজন মাসুক মিয়া পক্ষের এক যুবককে মারধর করে। কিছুক্ষণ পরই মাসুক মিয়ার লোকজন মন্নাফ মিয়ার অপর এক যুবককে মারধর করে। রাতে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে উভয়পক্ষের লোকজনকে সকাল ১০টায় থানা আসতে বলেন। সোমবার সকাল ৮টার দিকে উভয়পক্ষের লোকজন হাঁকডাক দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শত শত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত একরাম মিয়া, কাচা মিয়া, কামরান মিয়া, জুনেদ মিয়া, আকামত মিয়া, আঃ সালাম, কানিজ বেগম, শাহজাহান, আব্দাল মিয়া, রুবেল মিয়া, রুমন মিয়া, সাবুল মিয়া, জামিল মিয়া সবুজ মিয়া, হাসন মিয়া, নরই মিয়া, বাছিত মিয়া, আসুক উদ্দিন, আলীম উদ্দিন, মনির মিয়া, কাইয়ুম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, আবুল কালাম, সাফাল মিয়া, শওকত আলী, লোকমান, কাজল উদ্দিন, রাবেয়া বেগম, মুকিদ আলী, লাভলী বেগম, রাহিমা বেগমসহ ৩৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
