স্বামীর বিচার চাইতে গিয়ে বিএনপি নেতার হাতে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

AI-classifiedconfidence 80%

Why this classification

A 20-year-old housewife alleges that a local BNP leader raped her on 22 March 2026 at a betel leaf farm in Raipur, Lakshmipur, after she sought help with a domestic dispute. She filed a written complaint with police, and the accused denies the charge, so this is a concrete, recent sexual assault allegation rather than commentary or a historical account.

Reported by:JugantorSingle source
22/03/26•গাইয়ারচর গ্রাম, দক্ষিণ চরআবাবিল ইউপি (মিতালি বাজারের পাশে)

Killed

0

Injured

0

Summary

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের ২২ মার্চ সন্ধ্যায় স্বামীর বিচার চাইতে যাওয়া এক গৃহবধূকে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম পানের বরজে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ২৭ মার্চ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, তবে অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

80% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Jahangir Alam (BNP ward 6 organising secretary, accused)Billal Moishal (Union BNP president, accused's cousin, alleged to have threatened the victim)Victim's husband (complainant's husband)ASP Jamilul Haque (Additional Superintendent of Police, Circle Raipur and Ramganj)

Tags

RapeDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/03/26open original ↗

স্বামীর বিচার চাইতে গিয়ে বিএনপি নেতার হাতে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

স্বামীর বিচার চাইতে গিয়ে বিএনপি নেতার হাতে ধর্ষণের অভিযোগ গৃহবধূর Advertisement রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় বিএনপি নেতার কাছে স্বামীর বিচার চাইতে গিয়ে উল্টো ওই নেতার হাতে এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার (২৭ মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউপির মিতালি বাজারের পাশে গাইয়ারচর গ্রামে অভিযুক্তের পানের বরজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম চরআবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামের লুতু মিয়া মিজির ছেলে এবং ওই ইউপির ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ওই ভুক্তভোগীর পারিবারিক কলহ চলছিল। গত ২২ মার্চ বিএনপি নেতা জাহাঙ্গীরের কাছে এর বিচার চান ওই গৃহবধূ। পরে সুযোগ বুঝে গৃহবধূকে বাড়িতে না নিয়ে পানের বরজে ডেকে নিয়ে জাহাঙ্গীর ধর্ষণ করেন। এ ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ওই গৃহবধূর স্বামী বলেন, স্ত্রীর কাছ থেকে ঘটনাটি জানার পর আমি জাহাঙ্গীরের সঙ্গে কথা বললে আমাকেও হুমকি দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দিয়ে গত ৭ দিনেও আমি বিচার পাইনি। আমি বিচার চাই। অভিযোগ তুলে নিতে প্রতিনিয়ত জাহাঙ্গীরসহ তার খালাতো ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মৈশাল আমাকে হুমকি দিচ্ছেন। তবে বিল্লাল মৈশাল বলেন, মামলার বাদীর স্বামীর সঙ্গে পূর্বের বিরোধ রয়েছে জাহাঙ্গীরের। সেই প্রতিশোধ নিতে এ ধর্ষণের অভিযোগ দিয়ে হয়রানি করছে তারা। এসপি সার্কেলও ঘটনা তদন্ত করছেন। আমাদের থানায় ডেকেছেন। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমি মেয়েটি ও তার স্বামীর ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা হয়েছে। আমি এর বিচার চাই। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল রায়পুর ও রামগঞ্জ) জামিলুল হক বলেন, জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ঘটনাস্থল ও মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলেছি। কিছু সমস্যা পেয়েছি, তা তদন্ত চলছে।